ট্রেন্ডিং

T20 World Cup 2026

বিশ্বরেকর্ড গড়ে টি২০ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত, বিপর্যয়ের মুখে দুরন্ত ইনিংস ‘‌স্কাই’‌য়ের

বিশ্বকাপেও ছন্দ অব্যাহত। প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে। ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। ৪৯ বলে তাঁর ৮৪ রানের অধিনায়কোচিত ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। চরম বিপর্যয়ের মুখে দুরন্ত ইনিংস খেলেন ‘‌স্কাই’‌। ভারত শুধু প্রথম ম্যাচই জেতেনি। ঐতিহাসিক বিশ্ব রেকর্ডও গড়েছে। ভারতীয় দল এমন একটা কৃতিত্ব অর্জন করেছে, যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে অন্য কোনও দল কখনও করতে পারেনি।

অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন সূর্যকুমার যাদব।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৬
Share on:

টি২০ বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছিল ভারত। দারুণ ছন্দে ছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপেও সেই ছন্দ অব্যাহত। প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে। ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। ৪৯ বলে তাঁর ৮৪ রানের অধিনায়কোচিত ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। চরম বিপর্যয়ের মুখে দুরন্ত ইনিংস খেলেন ‘‌স্কাই’‌। ভারত শুধু প্রথম ম্যাচই জেতেনি। ঐতিহাসিক বিশ্ব রেকর্ডও গড়েছে।

ভারতীয় দল এমন একটা কৃতিত্ব অর্জন করেছে, যা টি২০ বিশ্বকাপের ইতিহাসে অন্য কোনও দল কখনও করতে পারেনি। ২০২৪ টি২০ বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে ভারতীয় দল টি২০ বিশ্বকাপে টানা ৯টি ম্যাচে জয় তুলে নিয়েছে। এই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ভারত টি২০ বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছে। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একই সারিতে ছিল। প্রত্যেকেই টানা আটটি করে ম্যাচে জয় পেয়েছিল। এখন টিম ইন্ডিয়া সবাইকে ছাড়িয়ে গেছে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুতেই বিপর্যয়। দ্বিতীয় ওভারেই ‘‌গোল্ডেন ডাক’‌ অভিষেক শর্মা। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঈশান কিষাণ ও তিলক ভার্মা। ষষ্ঠ ওভারে চূড়ান্ত বিপর্যয় নেমে আসে ভারতীয় শিবিকে। ভ্যান স্কাল্কউইকের দ্বিতীয় বলে আউট হন ঈশান কিষাণ (‌১৬ বলে ২০)‌। পঞ্চম ও ষষ্ঠ বলে স্কাল্কউইক তুলে নেন তিলক ভার্মা (‌১৬ বলে ২৫)‌ ও শিবম দুবেকে (‌০)‌। ৪৬ রানে ৪ উইকেট হারায় ভারত।


এরপর সূর্যকুমার ও রিঙ্কু দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। দ্বাদশ ওভারে আউট হন রিঙ্কু (‌১৪ বলে ৬)‌। পরের ওভারেই ফিরে যান হার্দিক পান্ডিয়া (‌৬ বলে ৫)‌। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৮৪ রান করে দলকে ১৬১ রানে পৌঁছে দেন।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রও। এরপর দলকে এগিয়ে নিয়ে যান মিলিন্দ কুমার (‌৩৪ বলে ৩৪)‌ ও সঞ্জয় কৃষ্ণমূর্তি (‌৩১ বলে ৩৭)‌। জুটি ভাঙতেই আবার ধস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। শুভম রঞ্জনে ২২ বলে ৩৭ রান করেন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ২৯ রানে ৩ উইকেট নেন। অর্শদীপ সিং ১৮ রানে ২টি ও অক্ষর প্যাটেল ২৪ রানে ২ উইকেট নেন। ভারতের ব্যাটিং অর্ডারকে টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হলেও, প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে ধাক্কার মুখোমুখি হতে হল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora