ট্রেন্ডিং

India Cricket Team

প্রত্যাশার চ্যালেঞ্জ নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন ইনিংস শুরু করতে চলছেন সূর্যকুমার ও গম্ভীর

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারত। নতুন ইনিংস শুরু করতে চলেছেন সূর্যকুমার যাদব ও গোতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন ইনিংস শুরু করার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের নতুন অধিনায়ক।

নতুন ইনিংস শুরু করতে চলেছেন সূর্যকুমার যাদব ও গোতম গম্ভীর

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪
Share on:

রোহিত শর্মা, বিরাচ কোহলি, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। রোহিতের জায়গায় টি২০ ফরম্যাটে নেতৃত্ব তুলে দেওয়া হয়েয়ে সূর্যকুমার যাদবের হাতে। রাহুল দ্রাবিড়ের পরিবর্তে নতুন হেড কোচের দায়িত্ব গৌতম গম্ভীর। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামছে ভারত। নতুন ইনিংস শুরু করতে চলেছেন সূর্যকুমার যাদব ও গোতম গম্ভীর। 

এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। ২০২৩–এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে অধিনায়কের দায়িত্ব ছিল তাঁর হাতে। তবে সেটা ‘‌ভারপ্রাপ্ত’‌ অধিনায়ক হিসেবে। কারণ, অধিনায়ক রোহিত শর্মা বিশ্রাম নিয়েছিলেন, আর সম্ভাব্য অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া চোটের জন্য মাঠের বাইরে। সূর্যকুমার তখন জানতেন, দুজনই ফিরে এলে তাঁর দায়িত্ব শেষ। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রোহিত শর্মা অবসর নিয়েছেন। হার্দিক দলে থাকা সত্ত্বেও সূর্ষর হাতে নেতৃত্ব তুলে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝিয়ে দিয়েছে, তাঁকেই এই ফরম্যাটে নেতা হিসেবে দেখতে চায়। সেইদিক দিয়ে বিচার করলে সূর্যর কাছেও এটা নতুন ইনিংস।  

শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন ইনিংস শুরু করার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের নতুন অধিনায়ক। বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ‘‌বিভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলে আমি অনেককিছু শিখেছি। সেই শিক্ষাগুলো কাজে লাগানোর চেষ্টা করব। নেতৃত্বের আর্মব্যান্ড হাতে না থাকা সত্ত্বেও মাঠে নিজেকে নেতা ভাবাটা দারুণ উপভোগ করতাম। এখন অধিনায়কের দায়িত্ব পেয়ে ভাল লাগছে। দায়িত্বও অনেক বেড়ে গিয়েছে।’‌ 


আরও পড়ুনঃ রেণুকার বিধ্বংসী বোলিং, বাংলাদেশকে ১০ উইকেটে উড়িয়ে টানা ৯ বার এশিয়া কাপের সেমিফাইনালে ভারত


গৌতম গম্ভীরের কাছে নতুন চ্যালেঞ্জ। ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে গম্ভীরের কাছে। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর রসায়ন যথেষ্ট ভাল। একসময় গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেছিলেন সূর্যকুমার। সেটাই এবার জাতীয় দলে কাজে দেবে। 

রোহিত, কোহলি, জাদেজা, বুমরার মতো সিনিয়র ক্রিকেটাররা না থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার বিরুদ্ধে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। রোহিতের পরিবর্তে শুভমান গিলের সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। তিন ও চার নম্বরে কে নামেন এখন সেটাই দেখার। সূর্যকুমার, ঋষভ পন্থ রয়েছেন। রিয়ান পরাগ, রিঙ্কু সিংয়ের মতো তরুণদের মেলে ধরার সুযোগ। জোরে বোলিংয়ের দায়িত্বে থাকবেন অর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ। পাল্লেকেলের পরিবেশে জোরে বোলাররা সাহায্য পাবেন। 

ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগেই শ্রীলঙ্কা সিরিজে বড় ধাক্কা। অসুস্থতা ও চোটের জন্য পাবে না দুই অভিজ্ঞ জোরে বোলার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারাকে। পরিবর্ত হিসেবে দে এসেছেন আসিথা ফার্নান্ডো এবং দিলশান মাদুশঙ্কাকে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা, কোচ ক্রিস সিলভারউড এবং মেন্টর মাহেলা জয়াবর্ধনে সবাই পদত্যাগ করেন। নেতৃত্বে চরিথ আসালঙ্কা। আর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সনৎ জয়সূর্য। ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের না থাকার সুযোগ নিতে চান তিনি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora