রায়না, কোহলি, রোহিতকে টপকে প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড সূর্যকুমারের
প্রথম ভারতীয় হিসেবে আইপিএলের ইতিহাসে দ্রুততম ৪ হাজার রান করার রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। ভেঙে দিলের সুরেশ রায়না, বিরাট কোহলি ও রোহিত শর্মার রেকর্ড। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার।
মাইলস্টোন গড়ার পথে সূর্যকুমার যাদব।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৫
Share on:
প্রথম ভারতীয় হিসেবে আইপিএলের ইতিহাসে দ্রুততম ৪ হাজার রান করার রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব। ভেঙে দিলের সুরেশ রায়না, বিরাট কোহলি ও রোহিত শর্মার রেকর্ড। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার। সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে দ্রুততম ৪ হাজার রান করার দিক দিয়ে তিনি রয়েছেন এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেলের পরেই।
৪ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে সূর্যকুমারের ৩৩ রানের প্রয়োজন ছিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৩তম ওভারে আভেশ খানের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি ৪ হাজার রানে পৌঁছে যান। ১৬০ ম্যাচে ১৪৫ ইনিংসে তিনি এই মাইলস্টোনে পৌঁছন। ৪ হাজার রানে পৌঁছতে সূর্যকুমার খেলেছেন ২৭১৪ বল। এবি ডিভিলিয়ার্স এবং ক্রিস গেল, দুজনেই ২৬৫৮ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সূর্যকুমারের পরে রয়েছেন ডেভিড ওয়ার্নার (২৮০৯ বল) এবং সুরেশ রায়না (২৮৮১ বল)। সূর্যকুমারের স্ট্রাইক রেট ১৪৬। যা ৪০০০ বা তার বেশি আইপিএল রান করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। আর সামগ্রিকভাবে তৃতীয় স্থানে, এবি ডিভিলিয়ার্স (১৫১.৬৮) এবং ক্রিস গেলের (১৪৮.৯৬) পরেই।
এদিন আরও দুটি মাইলস্টোনে পৌঁছে গেলেন সূর্যকুমার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে ঢুকে গেলেন। তাঁর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন রোহিত শর্মা এবং কিয়েরন পোলার্ড। এছাড়া এদিন আইপিএলে ১৫০টি ছক্কা মারার মাইলস্টোনেও পৌঁছে গেছেন সূর্যকুমার যাদব। গত বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শচীন তেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একাধিক সেঞ্চুরি করার নজির গড়েন।
২০১২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। সে বছর মাত্র ১টা ম্যাচ খেলার সুযোগ পান। ২০১৪ সালে যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। ২০১৮ সালের মেগা নিলামে আবার মুম্বইয়ে ফিরে আসেন। এরপরই তাঁর কেরিয়ার বদলে যায়। টি২০ ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.