ট্রেন্ডিং

T20 World Cup 2026: India vs Namibia

ব্যাট–বলে দুরন্ত হার্দিক, নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটের পথে ভারত, পাক ম্যাচের আগে তবুও মিডল অর্ডার নিয়ে চিন্তা

নামিবিয়াকে ৯৩ রানে উড়িয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলল ভারত। ভারতের জয়ের নায়ক ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া। ঈশান ২৪ বলে ৬১ রান করেন, এবং পাণ্ডিয়া ২৮ বলে ৫২ রান করার পাশাপাশি দুটি উইকেটও নেন। নামিবিয়াকে উড়িয়ে দিলেও পাকিস্তান ম্যাচের আগে ভারতকে চিন্তায় রাখবে মিডল অর্ডারের ব্যর্থতা।

ব্যাট–বলে সফল হার্দিক পাণ্ডিয়া।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬
Share on:

নামিবিয়াকে ৯৩ রানে উড়িয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইটে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলল ভারত। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ২০৯ রান তোলে। ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ করে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়া। ভারতের জয়ের নায়ক ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ডিয়া। ঈশান ২৪ বলে ৬১ রান করেন, এবং পাণ্ডিয়া ২৮ বলে ৫২ রান করার পাশাপাশি দুটি উইকেটও নেন। নামিবিয়াকে উড়িয়ে দিলেও পাকিস্তান ম্যাচের আগে ভারতকে চিন্তায় রাখবে মিডল অর্ডারের ব্যর্থতা।

টস ভাগ্য খুব একটা কাজ করে না সূর্যকুমার যাদবের। নামিবিয়ার বিরুদ্ধে এদিনও টসে হার। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। অসুস্থতার জন্য এই ম্যাচ থেকে ছিটকে যান অভিষেক শর্মা। ঈশান কিষাণের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। দুজনই দারুণ শুরু করেন। তিনটি ছক্কা এবং একটা চারের সাহায্যে মাত্র ৮ বলে ২২ রান করে আউট হন সঞ্জু স্যামসন। এরপর ঝড় তোলেন ঈশান কিষাণ। মাত্র ২০ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৪ বলে ৬১ রান করে আউট হন। ঈশানের ইনিংসে রয়েছে ৬টি ৪ ও ৫টি ৬। 


ভাল শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় রানের গতি হঠাৎ কমে যায়। তিলক ভার্মা ২১ বলে ২৫ রান করে আউট হন। সূর্যকুমার যাদব ১৩ বলে করেন ১২। এরপর হার্দিক পাণ্ডিয়া এসে রানের গতি বাড়ান। ২৭ বলে তিনি হাফ সেঞ্চুরিতে পৌঁছন। কিন্তু পরের বলেই ৫২ রান করে আউট হন। রিঙ্কু সিং (‌১)‌, অক্ষর প্যাটেলরা (‌০)‌ চূড়ান্ত ব্যর্থ। শিবম দুবে ২৩ রান করেন কিন্তু চেনা ছন্দে ছিলেন না। ১৬ বল খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০২৯ রান তোলে ভারত। নামিবিয়ার হয়ে অধিনায়ক জেরার্ড এরাসমাস দুরন্ত বোলিং করে ৪টি উইকেট নেন। 

ব্যাট করতে নেমে খারাপ শুরু করেনি নামিবিয়া। ওপেনিং জুটিতে ৩.‌৩ ওভারে তোলে ৩৩। জ্যাঁ ফ্রাইলিঙ্কে (‌২২)‌ তুলে নেন অর্শদীপ সিং। এরপর অন্য ওপেনার লৌরেন স্টিনক্যাম্পকে (‌২৯)‌ তুলে নেন বরুণ চক্রবর্তী। জ্যাঁ নিকোল (‌১৩)‌ ফিরতেই ধস নামে নামিবিয়ার ইনিংসে। ১৮.‌২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়। বরুণ চক্রবর্তী ১২ বলে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন। অর্শদীপ সিং, শিবম দুবে এবং যশপ্রীত বুমরা ১টি করে উইকেট নেন। এই জয়ের মাধ্যমে, টিম ইন্ডিয়া সুপার ৮ পর্যায়ে প্রায় পৌঁছে গেছে, গ্রুপ এ–তে শীর্ষে। ভারতের পরবর্তী ম্যাচ ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora