ট্রেন্ডিং

Irani Cup

‌ইরানি কাপে দারুণ বোলিং বাংলার মুকেশ কুমারের, বিপর্যয় সামলে মুম্বই তুলল ২৩৭/‌৪

মুকেশ কুমারের দুরন্ত বোলিংয়ে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল গতবারের রনজি চ্যাম্পিয়ন মুম্বই। শ্রেয়শ আয়ার, অজিঙ্কা রাহানে ও সরফরাজ খানের হাত ধরে দিনের শেষে ঘুরে দাঁড়িয়েছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ২৩৭।

দুরন্ত বোলিং বাংলার মুকেশ কুমারের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০১, ২০২৪
Share on:

ভারতীয় ক্রিকেটে বাংলার জোরে বোলারদের এখন রমরমা। জাতীয় দলের হয়ে দারুণ বোলিং করছেন আকাশ দীপ। ইরানি কাপেও আগুন ঝড়াচ্ছেন মুকেশ কুমার। তাঁর দুরন্ত বোলিংয়ে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল গতবারের রনজি চ্যাম্পিয়ন মুম্বই। শ্রেয়শ আয়ার, অজিঙ্কা রাহানে ও সরফরাজ খানের হাত ধরে দিনের শেষে ঘুরে দাঁড়িয়েছে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ২৩৭। 

বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় লখনউয়ের একনা স্টেডিয়ামে খেলা শুরু হতে দেরি হয়। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন অবশিষ্ট ভারতীয় একাদশের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তৃতীয় ওভারেই মুম্বইকে ধাক্কা মুকেশ কুমারের। প্রথম ও চতুর্থ বলে দুটি উইকেট তুলে নেন মুকেশ। ফেরান পৃথ্বী শ (‌৪)‌ ও হার্দিক তামোরেকে (‌০)‌। ৬ রানে ২ উইকেট  হারানোর পর ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় মুম্বই। আয়ুষ মাত্রে ৩৫ বলে ১৯ রান করে মুকেশের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন। 


আরও পড়ুনঃ আড়াই দিন বৃষ্টিতে পণ্ড, তাসত্ত্বেও টেস্টের ফয়সালা!‌ বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতের


এরপর পরিস্থিতি সামাল দেন শ্রেয়স আয়ার ও অধিনায়ক অজিঙ্ক রাহানে। দুজনের জুটিতে ওঠে ১০২ রান।  ৮৪ বলে ৫৭ রান করে যশ দয়ালের বলে আউট হন শ্রেয়স। শ্রেয়স আউট হওয়ার পর দলকে টানেন রাহানে ও সরফরাজ। ১০৩ বলে হাফ সেঞ্চুরি করেন রাহেনে, সরফরাজ করেন ৭০ বলে। দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ২৩৭। রাহানে ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৯৭ বলে ৮৬ রানে অপরাজিত আছেন। সরফরাজ অপরাজিত আছেন ৮৮ বলে ৫৪ রান করে। ১৪ ওভারে ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন মুকেশ। ১৫ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট পান যশ দয়াল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora