ট্রেন্ডিং

U19 World Cup Semifinal

অ্যারন জর্জের দুরন্ত সেঞ্চুরি, রেকর্ড রান তাড়া করে আফগানিস্তানকে উড়িয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠল ভারত। অ্যারন জর্জের দুরন্ত সেঞ্চুরিই ভারতকে জয় এনে দেয়। ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। যারা প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। এই নিয়ে টানা ৬ বার ফাইনালে উঠল ভারত।

১০ বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৪, ২০২৬
Share on:

ষষ্ঠবারের জন্য কি অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ ঘরে তুলতে পারবে ভারত?‌ সেই পথে অনেকটাই এগিয়ে গেলেন আয়ূশ মাত্রেরা। বুধবার যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে ফাইনালে উঠল ভারত। অ্যারন জর্জের দুরন্ত সেঞ্চুরিই ভারতকে জয় এনে দেয়। ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। যারা প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। এই নিয়ে টানা ৬ বার ফাইনালে উঠল ভারত।

যুব বিশ্বকাপে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫ বারের চ্যাম্পিয়ন। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারত যে অন্যতম ফেবারিট, প্রতিটা ম্যাচেই বুঝিয়ে দিয়েছে লিগ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে টানা ৫ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে এসেছিল। সেমিফাইনালেও সেই দাপট অব্যাহত। বড় রান করেও ভারতকে বেগ দিতে পারেনি আফগানিস্তান। ভারতীয় ব্যাটারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পন আফগান ব্যাটারদের।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৩১০/‌৪ রানের বড় ইনিংস গড়ে। ওপেনিং জুটিতে ওঠে ৫৩। প্রথমে আউট হন খালিদ আহমদজাই (‌৩১)‌। এরপর ফিরে যান ওসমান সাদাত (‌৩৯)‌। এরপর ফয়জল শিনোজাদা ও উজাইরুল্লাহ নিয়াজাই তৃতীয় উইকেটের জুটিতে ২০৮ রান করে। ৯৩ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফয়জল শিনোজাদা। উজাইরুল্লাহ নিয়াজাইও ১০১ রানে অপরাজিত থাকেন। 


লক্ষ্য তাড়া করতে নেমে ভারত দুর্দান্ত শুরু করে। ওপেনার বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। প্রথম উইকেটের জুটিতে ৯০ রান তোলে ভারত। এরপর অধিনায়ক আয়ুশ মাত্রে ৫৯ বলে ৬২ রান করেন। কিন্তু ম্যাচের আসল নায়ক ছিলেন ওপেনার অ্যারন জর্জ। দুর্দান্ত এক ইনিংস খেলেন। যার ফলে ভারত অনূর্ধ্ব ১৯ একদিনের বিশ্বকাপের নকআউট ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়।

অ্যারন জর্জ ১০৪ বলে ১১৫ রান করেন। তাঁর সেঞ্চুরি আসে ৯৫ বলে। জর্জের ইনিংসে ছিল ১৫টি চার এবং দুটি ছক্কা। শেষ দিকে বিহান মালহোত্রাও দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যান। ভারত ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে ফাইনালে পৌঁছে যায়। ৪৭ বলে ৩৮ রান করে অপরাজিত থেকেন বিহান। এই নিয়ে ১০ বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এর মধ্যে টানা ৬ বার। ৬ ফেব্রুয়ারি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora