ট্রেন্ডিং

Emerging Teams Asia Cup 2024

‌টানা ৩ ম্যাচে জয়, গ্রুপ শীর্ষে থেকে ইমার্জিং ট্রফির সেমিফাইনালে ভারতীয় ‘‌এ’‌ দল

গ্রুপ লিগে টানা ৩ ম্যাচে জিতে শীর্ষে থেকেই ইমার্জিং টিমস এশিয়া কাপ টি২০ ক্রিকেটের সেমিফাইনালে উঠল ভারত ‘‌এ’‌ দল। ওমানে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপে গ্রুপ ‘‌বি’‌–র শেষ ম্যাচে ওমানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। সেমিফাইনালে ভারতের সামনে আফগানিস্তান ‘‌এ’‌ দল।

সেমিফাইনালে আফগানিস্তান ‘‌এ’‌ দলের বিরুদ্ধে খেলবে ভারত ‘‌এ’‌ দল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৪
Share on:

পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহীর পর ওমান বধ। গ্রুপ লিগে টানা ৩ ম্যাচে জিতে শীর্ষে থেকেই ইমার্জিং টিমস এশিয়া কাপ টি২০ ক্রিকেটের সেমিফাইনালে উঠল ভারত ‘‌এ’‌ দল। ওমানে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপে গ্রুপ ‘‌বি’‌–র শেষ ম্যাচে ওমানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। সেমিফাইনালে ভারতের সামনে আফগানিস্তান ‘‌এ’‌ দল।

গ্রুপ লিগের শেষ ম্যাচে তিলক ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় ‘‌এ’‌ দলের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওমান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি তুলতে পারেনি। মহম্মদ নাদিম সর্বাধিক ৪১ রান করেন। ২৪ রান করেন ওয়াসিম আলি। উইকেটকিপার–ব্যাটার হামাদ মির্জা ২৮ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে আকিব খান, রসিখ সালাম, নিশান্ত সিন্ধু, রামনদীপ সিং ও সাই কিশোর ১টি করে উইকেট নেন। ওমানের বিরুদ্ধে ৮ জন বোলার ব্যবহার করেন। 


আরও পড়ুনঃ রাফিনিয়ার দুরন্ত হ্যাটট্রিক, ৯ বছর পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয় পেল বার্সিলোনা


আরও পড়ুনঃ বাংলাদেশের কাছে ১–৩ ব্যবধানে হেরেও মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালে ভারত


ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিল ভারত। ৩.‌৪ ওভারে ৩৫ রান তোলার পর প্রথম উইকেট হারায়। ৮ রান করে আউট হন অনুজ রাওয়াত। অন্যপ্রান্তে ঝড় তুলে ১৫ বলে ৩৪ রান করে ফিরে যান। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক তিলক ভার্মা ও আয়ুষ বাদোনি। ৪ নম্বরে নামা আয়ুষ বাদোনি ২৭ বলে ৫১ রান করে আউট হন। মারেন ৬টি চার, ২টি ছয়। ১৫.‌২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। অধিনায়ক তিলক বর্মা ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। রামনদীপ সিং ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। 

শুক্রবার প্রথম সেমিফাইনালে পাকিস্তান ‘‌এ’‌ দলের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা ‘‌এ’‌ দল। ‘‌বি’‌ গ্রুপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান ‘‌এ’‌ দলের বিরুদ্ধে খেলবে ভারত ‘‌এ’‌ দল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora