ছোটদের ম্যাচেই সেই করমর্দন বিতর্ক, এশিয়া কাপে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দিল ভারত
ছোটদের ম্যাচেও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলানো থেকে দুরে থাকলেন ভারত অধিনায়ক। রবিবার দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের টসের সময় পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে করমর্দন করলেন না। বিতর্ক জিইয়ে রইল। বাইশ গজের লড়াইয়ে অবশ্য দাপট দেখিয়ে গেল সেই ভারতই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে সেমিফাইনালের দিকে একধাপ এগিয়ে গেল। ভারতের ২৪০ রানের জবাবে ৪১.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও হাত মেলালেন না ভারত–পাকিস্তান অধিনায়ক।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫
Share on:
বাইশ গজে ভারত–পাকিস্তান ম্যাচে বিতর্ক অব্যাহত। ছোটদের ম্যাচেও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলানো থেকে দুরে থাকলেন ভারত অধিনায়ক। রবিবার দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের টসের সময় পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে করমর্দন করলেন না। বিতর্ক জিইয়ে রইল। বাইশ গজের লড়াইয়ে অবশ্য দাপট দেখিয়ে গেল সেই ভারতই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে সেমিফাইনালের দিকে একধাপ এগিয়ে গেল। ভারতের ২৪০ রানের জবাবে ৪১.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনা প্রভাব ফেলেছিল ক্রিকেট মাঠে। এশিয়া কাপে সিনিয়র দল মাঠে নামলেও দুই দেশের ক্রিকেটাররা কথা বলেননি। টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সলমান আগার সঙ্গে করমর্দন করেননি। দুই দেশের অন্য ক্রিকেটাররাও মাঠে নানারকম অঙ্গভঙ্গি করে আইসিসি–র শাস্তির কবলে পড়েছেন। এমনকী চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি। মহিলাদের এক দিনের বিশ্বকাপেও সেই একই ছবি। ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর টসের সময় করমর্দন করেননি পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে। একই ঘটনার পুনরাবৃত্তি ছোটদের এশিয়া কাপেও।
ম্যাচেও ভারতের দাপট। আগের ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। এদিন অবশ্য বড় রান করতে ব্যর্থ। টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে বৈভব (৬ বলে ৫) ফিরে গেলেও ভারত অধিনায়ক আয়ুষ মাহত্রে (২৫ বলে ৩৮) দারুণ শুরু করেন। ৯.৪ ওভারে ৭৮/২ রানে পৌঁছে যায় ভারত। আয়ুষ আউট হওয়ার পরপরই ভারতের রামনের গতি কিছুক্ষণের জন্য থমকে যায়। কারণ পরপর আউট হন বিহান মালহোত্রা (১৬), বেদান্ত ত্রিবেদী (৭)। অ্যারন জর্জ (৮৮ বলে ৮৫), অভিজ্ঞান কুণ্ডু (৩২ বলে ২২), কনিষ্ক চৌহান (৪৬ বলে ৪৬) সৌজন্যে ৪৬.১ ওভারে ২৪০ তোলে ভারত। পাকিস্তানের হয়ে মহম্মদ সায়াম এবং আব্দুল সুবহান ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়া। আউট হন সামির মিনহাস (৯), আলি হাসান (০), আহমেদ হুসেন (৪) ও উসমান খান (১৬)। অধিনায়ক ফারহান ইউসুফ (৩৪ বলে ২৩) ও হুজাইফা আহসান (৮৩ বলে ৭০) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। জুটি ভাঙতেই আবার ধস। শেষ পর্যন্ত ৪১.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দীপেশ দেবেন্দ্রন ১৬ রানে ও কনিষ্ক চৌহান ৩৩ রানে ৩টি করে উইকেট নেন। বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে প্রভাব ফেলেন। পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফকে আউট করেন এবং একটা দুর্দান্ত ডাইভিং ক্যাচ নিয়ে হুজাইফাকে ফেরত পাঠান।১৬ ডিসেম্বর ভারত মালয়েশিয়ার মুখোমুখি হবে, আর পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.