ট্রেন্ডিং

U19 Asia Cup

‌শ্রীলঙ্কাকে ৭ উইকেটে উড়িয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারত, সামনে বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। বুধবার শারজায় দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৭ উইকেটে। আবার ব্যাটে রান বৈভব সূর্যবংশীর। তাঁর ঝোড়ো বয়াটিংয়ের সুবাদেই শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ।

ভারতকে ফাইনালে তোলার দুই কারিগর আয়ূশ মাহত্রে ও বৈভব সূর্যবংশী

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৬, ২০২৪
Share on:

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। বুধবার শারজায় দ্বিতীয় সেমিফাইনালে  শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ৭ উইকেটে। আবার ব্যাটে রান বৈভব সূর্যবংশীর। তাঁর ঝোড়ো বয়াটিংয়ের সুবাদেই শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে বাংলাদেশও ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। 

ভারতের বিরুদ্ধে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা।  ভারতীয় বোলারদের আঁটোসাটো বোলিংয়ের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। ৪ ওভারের মধ্যে ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। শারুজান সম্মুগানাথান (‌৭৮ বলে ৪২)‌ ও লাখভিন আবেসিংঘে (‌১১০ বলে ৬৯)‌ দলকে টেনে তোলেন। শেষ পর্যন্ত ৪৬.‌২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে চেতন শর্মা ৩৪ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন কিরণ কোরমালে এবং আয়ূশ মাহত্রে। ১টি করে উইকেট পান যুধাজিত গুহ এবং হার্দিক রাজ।


আরও পড়ুনঃ বিধ্বংসী মিচেল স্টার্কের ৬ উইকেট, অ্যাডিলেডে গোলাপি বলের ছটায় বিপর্যস্ত ভারত


জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট নেমে শুরু থেকেই বিধ্বংসী ছিলেন বৈভব সূর্যবংশী। ৩৬ বলে ৬৭ রান করে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৫টি ছয়। প্রথম দুই ম্যাচে রান পাননি। তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত ছিলেন। এদিন আবার ব্যাটে রান। অন্য ওপেনার আয়ূশ মাহত্রে ২৮ বলে ৩৪ রান করে আউট হন। আন্দ্রে সিদ্ধার্থ করেন ২২। ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মহম্মদ আমান (‌অপরাজিত ২৫)‌ ও কেপি কার্তিকেয় (‌অপরাজিত ১১)‌। ২১.‌৪ ওভারে ১৭৫/‌৩ তুলে ফাইনালে পৌঁছে যায় ভারত।

অন্য সেমিফাইনালে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম এব্যাট করে ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ২২.‌৩ ওভারে ১২০/‌৩ তুলে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় বাংলাদেশ। রবিবার ফাইনাল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora