৮০ বলে ১৭৫! বৈভব সূর্যবংশীর নৃশংস প্রহারে ইংল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
১৪ বছর বয়সেই ক্রিকেট মাঠে আলোড়ন সৃষ্টি করেছে বৈভব সূর্যবংশী। একের পর এক রেকর্ড তার দখলে। অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের ফাইনালে আবারও ইতিহাস তৈরি করল ভারতের এই ‘বিস্ময় প্রতিভা’। তার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ষষ্ঠ বারের জন্য যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ১০০ রানে। ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশীর। বিশ্বকাপ ফাইনালে শুধু অবিশ্বাস্য ইনিংস উপহার দেওয়াই নয়, একাধিক নজির তৈরি হল বৈভবের ব্যাট থেকে।
অবিস্মরণীয় ইনিংস খেলে ফিরছেন বৈভব সূর্যবংশী।
Written by: নাসরীন সুলতানা
শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৬
Share on:
১৪ বছর বয়সেই ক্রিকেট মাঠে আলোড়ন সৃষ্টি করেছে বৈভব সূর্যবংশী। একের পর এক রেকর্ড তার দখলে। অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের ফাইনালে আবারও ইতিহাস তৈরি করল ভারতের এই ‘বিস্ময় প্রতিভা’। তার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ষষ্ঠ বারের জন্য যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ১০০ রানে। ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশীর। বিশ্বকাপ ফাইনালে শুধু অবিশ্বাস্য ইনিংস উপহার দেওয়াই নয়, একাধিক নজির তৈরি হল বৈভবের ব্যাট থেকে।
হারারে স্পোর্টস ক্লাবের মাঠে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সতর্কভাবে শুরু করেছিল ভারতের দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ। চতুর্থ ওভারের শেষ বলে আউট হন জর্জ (১১ বলে ৯)। তখন ভারতের রান ২০/১। বৈভবও শুরুর দিকে খুব একটা আক্রমণাত্মক ছিল না। তার প্রথম ২৪ রান আসে ২৪ বলে। এরপরই ঝড় তোলে ভারতের এই ‘বিস্ময় বালক’। তার ব্যাটিং তাণ্ডবে রীতিমতো অসহায় হয়ে পড়ে ইংল্যান্ড বোলাররা। বৈভবের পাশাপাশি অধিনায়ক আয়ূশ মাত্রেও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন।
বৈভব ও আয়ূশের জুটিতে ওঠে ১৪২ রান। ৫১ বলে ৫৩ রান করে আউট হন আয়ূশ। এরপরই সেঞ্চুরি পূর্ণ করেন বৈভব। তার সেঞ্চুরি আসে মাত্র ৫৫ বলে। যুব বিশ্বকাপের ফাইনালে দ্রুততম সেঞ্চুরি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। বৈভবের তাণ্ডবে ২৫ ওভারেই আড়াইশো রানে পৌঁছে যায় ভারত। ২৫.৩ ওভারের মাথায় আউট হয় বৈভব। ৮০ বলে ১৭৫ রান করে। তার প্রথম ২৪ রান এসেছিল ২৪ বলে। পরের ১৫১ রান আসে ৫৬ বলে। বৈভবেব ইনিংসে রয়েছে ১৫টি করে চার ও ছক্কা। স্ট্রাইক রেট ২১৮.৭৫। এক ইনিংসে সবথেকে বেশি ছক্কার রেকর্ডও গড়েছে বৈভব। যুব বিশ্বকাপের ফাইনালে উন্মুক্ত চাঁদের (অপরাজিত ১১১) রেকর্ডও ভেঙে দিয়েছে।
বৈভব আউট হওয়ার পর রান তোলার গতি কমে যায় ভারতের। পরের ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৬১। বেদান্ত ত্রিবেদী (৩৬ বলে ৩২), বিহান মালহোত্রা (৩৬ বলে ৩০), অভিজ্ঞান কুণ্ডুরা (৩১ বলে ৪০) খুব বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি। শেষ দিকে কনিষ্ক চৌহান ঝড় তুলে ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৪১১/৯ রান তোলে ভারত। যুব বিশ্বকাপের নক আউটে প্রথম দল হিসেবে ৩৫০–এর বেশি রান তুলল ভারত। ভেঙে দিয়েছে নিজেদেরই রেকর্ড। ২০১৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার বিরুদ্ধে তুলেছিল ৩৪৯/৬। আর ফাইনালের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। ২০২৪ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তুলেছিল ২৫৩/৭।
বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে বিশাল রান তাড়া করাটা সবসময়ই চ্যালেঞ্জের। ইংল্যান্ড ব্যাটাররা সেই চাপ নিতে পারেননি। বড় রান তাড়া করতে গেলে দরকার ছিল লম্বা জুটি। সেটাই করতে পারেনি ইংল্যান্ড। পঞ্চম ওভারেই জোশেফ মুরসের (১৬ বলে ১৭) উইকেট হারায়। প্রাথমিক চাপ সামলে দলকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বেন মায়েস ও বেন ডাউকিনস। ২৮ বলে ৪৫ রান করে আউট হন মায়েস। ১৮ বলে ৩১ রান করে আউট হন অধিনায়ক থমাস রিউ। ২০ ও ২১ তম ওভারে পরপর ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইংল্যান্ড। ১৭৪/৩ থেকে হঠাৎই ১৭৭/৭ হয়ে যায়। ৫৬ বলে ৬৬ রান করে আউট হন ডাউকিনস। এরপর জেমস মিন্টোকে (৪১ বলে ২৮) নিয়ে কিছুটা লড়াই করেন ক্যালেব ফ্যালকোনার। তাঁর দুরন্ত সেঞ্চুরিও ইংল্যান্ডের হার বাঁচাতে পারেনি। ৪০.২ ওভারে ৩১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৬৭ বলে ১১৫ রান করেন ফ্যালকোনার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.