আবার তাণ্ডব বৈভব সূর্যবংশীর, ৯ ছক্কায় রেকর্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ সিরিজে এগিয়ে গেল ভারত
আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছে আগেই। তারও আগে ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটে তৈরি হয়েছে একাধিক নজির। দেশের জার্সিতেও বৈভবের প্রতিভার বিচ্ছুরণ। আরও একটা পালক যোগ হল ভারতের এই বিষ্ময় প্রতিভার। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে এক ম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী।
রেকর্ড ভাঙার জন্যই কি জন্মেছে বৈভব সূর্যবংশী?
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০৩, ২০২৫
Share on:
রেকর্ড ভাঙার জন্যই কি জন্মেছে বৈভব সূর্যবংশী? আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছে আগেই। তারও আগে ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটে তৈরি হয়েছে একাধিক নজির। দেশের জার্সিতেও বৈভবের প্রতিভার বিচ্ছুরণ। আরও একটা পালক যোগ হল ভারতের এই বিষ্ময় প্রতিভার। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে এক ম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী।
অনূর্ধ্ব ১৯ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল। প্রথম ম্যাচে ১৯ বলে করেছিল ৪৮ রান। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫। হাফ সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষের ছিল। তৃতীয় ম্যাচে এসে সেই আক্ষেপ সুদে–আসলে মিটিয়ে নিলেন ২০ বলে হাফ সেঞ্চুরি করে। শেষ পর্যন্ত ৩১ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। স্ট্রাইক রেট ২৭৭.৪১। ৮৬ রান করার পথে বৈভবের ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ৯টি ছক্কা। ভেঙে দিয়েছে মনদীপ সিং ও রাজ বাওয়ার রেকর্ড। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মনদীপ সিং ও ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে রাজ বাওয়া ৮টি করে ছক্কা মেরেছিলেন।
বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে তৃতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জিতে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর খেলা শুরু হয়। ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৪০ করা হয়। টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। অধিনায়ক টমাস রিউয়ের অপরাজিত ৭৬ এবং ওপেনার বিজে ডকিন্সের ৬২ রানের ওপর ভর করে ৪০ ওভারে ২৬৮/৬ রান তোলে ইংল্যান্ড। ভারতের হয়ে কনিষ্ক চৌহান ৩০ রানে ৩ উইকেট নেন।
ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে আউট হন ভারতীয় দলের অধিনায়ক অভিজ্ঞান কুন্ডু (১১ বলে ১২)। বৈভব অবশ্য তাণ্ডব চালিয়ে যায়। ৮৬ রান করে যখন সে আউট হয়, ৮ ওভারে ১১১ রানে পৌংছে গেছে ভারত। মাওল্যরাজসিন চাভাদা (০) দ্রুত ফিরে গেলেও ভারতের জয় পেতে সমস্যা হয়নি। বিভান মালহোত্রা (৩৪ বলে ৪৬), রাহুল কুমার (৩৫ বলে ২৭), কনিষ্ক চৌহান (৪২ বলে অপরাজিত ৪৩), আরএস অম্বরীশরা (৩০ বলে অপরাজিত ৩১) দেশকে জয় এনে দেন। ৩৪.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.