২০২৫–২৬ মরশুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পুরুষদের আগের তালিকা থেকে ৫ জন ক্রিকেটার বাদ পড়েছেন। ৬ জন ক্রিকেটারের অবনমন হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এ+ গ্রেড থেকে তাঁদের বি গ্রেডে নামিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এ+ গ্রেড তুলে দেওয়া হয়েছে।
পুরুষদের ক্রিকেটে মোট ৩০ জনকে কেন্দ্রীয় চুক্তির আওতায় নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ৩০ জন ক্রিকেটারকে তিনটি গ্রেডে ভাগ করা হয়েছে। এই তিনটি গ্রেড হল এ, বি এবং সি। এ+ বিভাগ তুলে দেওয়া হয়েছে। ৩০ জন ক্রিকেটারের মধ্যে ৩ জনতে এ গ্রেডে, ১১ জনকে বি গ্রেডে এবং ১৬ জন ক্রিকেটারকে সি গ্রেডে রাখা হয়েছে।
একদিনের ও টেস্ট ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল, তারকা জোরে বোলার যশপ্রীত বুমরা এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে গ্রেড এ–তে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তিন ক্রিকেটার সর্বোচ্চ বেতন পাবেন। গ্রেড বি–তে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শ্রেয়স আইয়ার।
বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগে এ+ গ্রেডে ছিলেন। দুই ক্রিকেটারই টি২০ এবং টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। শুধুমাত্র এদিনের ক্রিকেটে খেলছেন। তাই তাঁদের অবনমন হয়েছে। কোহলি ও রোহিত ছাড়াও অবনমন হয়েছে মহম্মদ সিরাজ, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থের। তাঁরা এ গ্রেড থেকে বি গ্রেডে নেমে গেছেন। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির গ্রেডে প্রত্যেকের ২ কোটি টাকা করে পার্থক্য রয়েছে। যদি বেতন কাঠামোতে কোনও পরিবর্তন না করা হয়, তাহলে বিরাট কোহলি এবং রোহিত শর্মারা ৪ কোটি টাকা করে কম পাবেন। বাকি ক্রিকেটার প্রত্যেকে ২ কোটি টাকা করে কম পাবেন।
কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বেশ কয়েকজন ক্রিকেটারকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকা ঈশান কিষাণ। এছাড়াও বাদ পড়েছেন মহম্মদ সামি, সরফরাজ খান, রজত পাতিদার এবং মুকেশ কুমার। ফর্ম, প্রাপ্যতা এবং দলে ভূমিকার উওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চারজন খেলোয়াড়ও দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার হয়ে কোনও ম্যাচ খেলেননি।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্যও নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হয়েছে। চলতি মরশুমে মোট ২১ জন মহিলা খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে আসা হয়েছে। গত মরশুমে মাত্র ১৬ জন জায়গা পেয়েছিলেন। তবে পূজা বস্ত্রকর, শ্রেয়ঙ্কা পাটিল এবং তিতাস সাধু কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা
গ্রেড এ: শুভমান গিল, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা
গ্রেড বি: বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শ্রেয়স আয়ার।
গ্রেড সি: তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, আকাশদীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, ঋতুরাজ গায়কোয়াড়, রবি বিষ্ণোই এবং সাই সুদর্শন।
মহিলা দলের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা
গ্রেড এ: হরমনপ্রীত কাউর, স্মৃতি মানধানা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা।
গ্রেড বি: রেণুকা ঠাকুর, শেফালি ভার্মা, রিচা ঘোষ, স্নেহা রানা।
গ্রেড সি: রাধা যাদব, আমনজোত কাউর, প্রতিকা রাওয়াল, ক্রান্তি গৌর, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণি, ইয়াস্তিকা ভাটিয়া, হারলিন দেওল, কাশভি গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা, তেজল।