ট্রেন্ডিং

Virat Kohli fastest to 28,000 international runs

দ্রুততম ২৮ হাজারে, ভেঙে দিলেন শচীনের রেকর্ড, কোহলির ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের

আরও এক মাইলস্টোন অতিক্রম করলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ভেঙে দিলেন কুমারা সাঙ্গাকারার সর্বোচ্চ রানের রেকর্ড। পেরিয়ে গেলেন ২৮০০০ হাজার রানের মাইলস্টোন। কোহলির সামনে এখন শুধু ক্রিকেটের কিংবদন্তী শচীন তেন্ডুলকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করলেও তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটে দুর্দান্ত জয় তুলে নিল ভারত।

মাইলস্টোন গড়ার পথে বিরাট কোহলি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৬
Share on:

ব্যাট হাতে তিনি মাঠে নামলেই তৈরি হয় একের পর এক নজির। আরও এক মাইলস্টোন অতিক্রম করলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ভেঙে দিলেন কুমারা সাঙ্গাকারার সর্বোচ্চ রানের রেকর্ড। পেরিয়ে গেলেন ২৮০০০ হাজার রানের মাইলস্টোন। কোহলির সামনে এখন শুধু ক্রিকেটের কিংবদন্তী শচীন তেন্ডুলকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া করলেও তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৪ উইকেটে দুর্দান্ত জয় তুলে নিল ভারত।

ভারতীয় ইনিংসের ১৩তম ওভারে তরুণ লেগস্পিনার আদিত্য অশোকের বলে বাউন্ডারি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান কোহলি। বিশ্ব ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি এই রেকর্ড গড়েন। কোহলির আগে এই নজির গড়েছিলেন শচীন তেন্ডুলকার ও কুমারা সাঙ্গাকারা। এদিন তিনি সাঙ্গাকারার রেকর্ডও ভেঙে দেন। তবে অন্যদের তুলনায় কোহলি দ্রুত এই মাইলফলক অর্জন করেন। ৬২৪ ইনিংসে তিনি ২৮০০০ রানে পৌঁছেছেন। এই মাইলস্টোনে পৌঁছতে শচীনের লেগেছিল ৬৪৪ ইনিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলি ৪২ রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে ওঠেন। সাঙ্গাকারার রান ছিল ২৮০১৬। কোহলির সামনে এখন শুধু শচীন। তাঁর মোট রান ৩৪৩৫৭।


কোহলির শাসনে ১৫ বছর পর বরোদায় জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে। হেনরি নিকোলস (৬২) এবং ডেভন কনওয়ে (৫৬)–র ওপেনিং জুটি নিউজিল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিল। ওপেনিং জুটিতে ২১ ওভারে ওঠে ১১৭। হর্ষিত রানা জুটি ভাঙার পর ম্যাচে ফিরে আসে ভারত। তবে ড্যারিল মিচেলের সৌজন্যে বড় রানের দিকে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ৮৪ রান করে আউট হন মিচেল। ক্রিস্টিয়ান ক্লার্ক (‌১৭ বলে অপরাজিত ২৮)‌ নিউজিল্যান্ডকে ৩০০/‌৮ রানে পৌঁছে দেন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৩০১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ঝড় তুলেও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি রোহিত। রানের জন্য লড়াই করতে থাকেন অধিনায়ক শুভমান গিল। কোহলির সঙ্গে ১১৮ রানের জুটি গড়ে তোলেন। ৭১ বলে ৫৬ রান করে আউট হন শুভমান। ৪৪ বলে জীবনের ৭৭তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। শ্রেয়স আয়ারকে (৪৯) সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গন্ডি পার করে দেন। কোহলির সেঞ্চুরি এবং ভারতের জয় যখন নিশ্চিত মনে হচ্ছিল, সেই সময়ই ৯৩ রান করে কাইল জেমিসনের বলে আউট হন কোহলি। এরপর জেমিসন রবীন্দ্র জাদেজা (‌৪)‌ ও শ্রেয়সকে তুলে নিয়ে ভারতকে বিপদে ফেলে দেন। কেএল রাহুল এবং হর্ষিত রানা (২৯) দ্রুত ৩৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। ৪৯ ওভারের শেষ বলে রাহুল (২৯) একটা ছক্কা হাঁকিয়ে ভারতকে (‌৩০৬/‌৬)‌ জয় এনে দেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora