আবার সেই অফস্টাম্পের দুর্বলতা, রঞ্জিতেও ব্যর্থ বিরাট কোহলি, মাত্র ৬ রানে বোল্ড
বর্ডার-গাভাসকার ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ রানে ফিরতে রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেখানেও ব্যর্থতা। রেলওয়েজের বিরুদ্ধে মাত্র ৬ রান করে আউট হলেন কোহলি। তিনি আউট হতেই গ্যালারি খালি।
হিমাংশু সাঙ্গোয়ানের বলে ছিটকে গেল কোহলির অফস্টাম্প।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৫
Share on:
সত্যিই কি ক্রিকেটকে এবার বিদায় জানানোর সময় এসেছে বিরাট কোহলির? বর্ডার-গাভাসকার ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ রানে ফিরতে রঞ্জি ট্রফি খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেখানেও ব্যর্থতা। রেলওয়েজের বিরুদ্ধে মাত্র ৬ রান করে আউট হলেন কোহলি। তিনি আউট হতেই গ্যালারি খালি।
১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। তাঁকে ঘিরে দিল্লি ও রেলওয়েজ ম্যাচের উন্মাদনা তুঙ্গে উঠেছিল। বৃহস্পতিবার মাঠে ঢোকার জন্য দর্শকরা এতটাই হুড়োহুড়ি করেছিলেন যে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু প্রথম দিন বিরাট কোহলির ব্যাটিং দেখা থেকে বঞ্চিত হতে হয় দর্শকদের। আজ, শুক্রবার কোহলির ব্যাট দেখার জন্য ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু তাদের হতাশই হতে হল।
শুক্রবার সকাল থেকেই বিরাটের মাঠে নামার অপেক্ষায় প্রহর গুনছিল গোটা কোটলার স্টেডিয়াম। যশ ধুল (৩২) আউট হওয়ার পরই ব্যাট হাতে নামেন কোহলি। ‘কোহলি, কোহলি’ ধ্বনিতে গর্জে ওঠে গোটা স্টেডিয়াম। ভক্তদের প্রত্যাশাপূরণ করতে পারলেন না কোহলি। ক্রিজে নেমে একটা বাউন্ডারি হাঁকাতেই ‘কোহলি, কোহলি’ চিৎকারের মাত্রা বৃদ্ধি পায়। কিন্তু ১৫ বল খেলেই হিমাংশু সাঙ্গয়ানের বলে বোল্ড হন কোহলি। তাঁর অফস্টাম্প ছিটকে যায়। মাত্র ৬ রান করে তিনি সাজঘরে ফেরেন। কোহলির অফস্টাম্পের দুর্বলতা আবার প্রকট হয়ে উঠল।
খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না কোহলির। অনেক প্রস্তুতি নিয়েই রঞ্জি খেলতে নেমেছিলেন। কিন্তু রোহিতের মতো তিনিও ব্যর্থ হলেন। শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। ১২ বছর পর আবার রঞ্জি প্রত্যাবর্তনে মাত্র ৬ রান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.