ট্রেন্ডিং

WPL 2026 Final

‌বিধ্বংসী স্মৃতি মানধানা, দিল্লিকে ৬ উইকেটে উড়িয়ে ডব্লুপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

মাঠের লড়াইয়ে জেমাইমাকে টেক্কা দিয়ে গেলেন মানধানা। জেমাইমার দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে উড়িয়ে দ্বিতীয়বারের জন্য ডব্লুপিএল চ্যাম্পিয়ন হল স্মৃতি মানধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্যাপ্টেন স্মৃতি মানধানার অসাধারণ ইনিংস দুরন্ত জয় এনে দিল আরসিবি–কে। জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল ‘‌ইয়ে সালা কাপ নাম দু।’‌ ২০২৪–এর পর আবার চ্যাম্পিয়ন আরসিবি।

দ্বিতীয়বারের জন্য ডব্লুপিএল চ্যাম্পিয়ন হল স্মৃতি মানধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Written By: কঙ্কনা ভট্টাচার্য

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৬
Share on:

ভারতীয় মহিলা ক্রিকেটে স্মৃতি মানধানা ও জেমাইমা রডরিগেজের মধ্যে বন্ধুত্ব খুবই গভীর। মানধানার কঠিন সময়ে পাশে থেকেছেন জেমাইমা। ডব্লুপিএলের বাইশ গজের লড়াইয়ে সম্পর্কটা অবশ্য মধুর নয়। একে অপরের প্রতিপক্ষ। আর সেই মাঠের লড়াইয়ে জেমাইমাকে টেক্কা দিয়ে গেলেন মানধানা। জেমাইমার দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে উড়িয়ে দ্বিতীয়বারের জন্য ডব্লুপিএল চ্যাম্পিয়ন হল স্মৃতি মানধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্যাপ্টেন স্মৃতি মানধানার অসাধারণ ইনিংস দুরন্ত জয় এনে দিল আরসিবি–কে। জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল ‘‌ইয়ে সালা কাপ নাম দু।’‌ ২০২৪–এর পর আবার চ্যাম্পিয়ন আরসিবি।

আরসিবি–র সামনে লড়াইটা অবশ্য সহজ ছিল না। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। লিজেল লি (৩০ বলে ৩৭) এবং শেফালী ভার্মা (১৩ বলে ২০) দুর্দান্ত শুরু করেন। এরপর মিডল অর্ডারে এসে অধিনায়ক জেমিমা রডরিগেজ অপ্রতিরোধ্য ইনিংস খেলেন। ৩৭ বলে ৮টি চারের সাহায্যে ৫৭ রান করেন। চিনেল হেনরি ১৫ বলে ৪টি বাউন্ডারি এবং ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৩৫ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। ডেথ ওভারে লরা উলভার্ড বিধ্বংসী হয়ে ওঠেন। ২৫ বলে ৩টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।  


২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই গ্রেস হ্যারিসের (‌৭ বলে ৯)‌ উইকেট হারায় বেঙ্গালুরু। এরপর আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন অধিনায়ক স্মৃতি মানধানা ও জর্জিয়া ভল। সামনে থেকে নেতৃত্ব দেন মানধানা। ভল ও মানধানা জুটি দ্বিতীয় উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে বেঙ্গলুরুর জয়ের পথ সুগম করে দেয়। ৪১ বলে ৮৭ রান করে আউট হন মানধানা। মারেন ১২টি বাউন্ডারি এবং ৩টি ছক্কা  ভলও সমান দক্ষতার সঙ্গে ব্যাটিং করেন। ৫৪ বলে তিনি করেন ৭৯। মারেন ১৪টি বাউন্ডারি শট। 

রিচা ঘোষ (‌৬) দ্রুত ফিরে গেলেও নাদিন ডিক্লার্ক (‌অপরাজিত ৭)‌ ও রাধা যাদব (‌অপরাজিত ১২) বেঙ্গালুরুকে দ্বিতীয় বারের মতো খেতাব এনে দেন। শেষ ওভারে জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১০ রান। প্রথম ২ বলে আসে ২ রান। পরের দুটি বলে পরপর চার রান মেরে রাধা যাদব আরসিবি–কে জয় এনে দেন। টানা ৪ বার ফাইনালে উঠেও খেতাব অধরা থেকে গেল দিল্লির।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora