২ বছর আগে অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। আবার বাংলায় ফিরে এসেছেন।
ঋদ্ধিমান সাহা
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৪, ২০২৪
Share on:
২ বছর আগে অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। আবার বাংলায় ফিরে এসেছেন। মূলত সৌরভ গাঙ্গুলি, স্ত্রী রোমি ও সঞ্জয় দাসের জন্যই বাংলায় ফেরা। বাংলায় ফিরেই মাঠে নামছেন বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট লিগে। খেলবেন মেদিনীপুর উইজার্ডসের হয়ে। ঋদ্ধির পরের লক্ষ্য বাংলার হয়ে আবার রনজিতে মাঠে নামা। নিজের মনের কথা জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মলনে বাংলায় ফেরা প্রসঙ্গে ঋদ্ধিমান বলেন, ‘গত ২ বছর আমি বাংলায় ছিলাম না। ত্রিপুরায় চলে গিয়েছিলাম। সবাই জানে কেন ত্রিপুরায় গিয়েছিলাম। আবার ফিরে এসেছি। সুযোগ পেলে আবার বাংলার হয়ে রনজি খেলতে চাই।’ সৌরভ গাঙ্গুলি, স্ত্রী রোমি ও সঞ্জয় দাসের জন্যই যে বাংলায় ফেরা, সেকথা অকপটে স্বীকার করেছেন ঋদ্ধি। তিনি বলেন, ‘আমার বাংলায় ফেরার ব্যাপারে মূল উদ্যোগ নিয়েছেন আমার স্ত্রী রোমি, সৌরভ গাঙ্গুলি ও সঞ্জয় দাস। দাদার সঙ্গে বৈঠক করেছিলাম। মূলত সঞ্জয় দাসের উদ্যোগেই এই বৈঠক হয়েছিল। দাদার সঙ্গে কথা বলার পরই বাংলায় ফিরে আসা সিদ্ধান্ত নিয়েছি।’
বেঙ্গল প্রো টি২০ লিগ খেলার জন্য সম্প্রতি ইডেনে অনুশীলন করেছেন। অনেক পরিবর্তন লক্ষ্য করেছেন ঋদ্ধি। তাঁর কথায়, ‘সাজঘর অনেক বদলে গিয়েছে। আগে যে চেয়ারগুলো দেখে গিয়েছিলাম, সেগুলো এখন নেই।’ চোটের জন্য অভিমুন্য ঈশ্বরণ বেঙ্গল প্রো টি২০ লিগ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় মেদিনীপুর উইজার্ডস দলের মার্কি ক্রিকেটার হিসেবে খেলবেন ঋদ্ধিমান। তবে গত ২ বছর বাংলার হয়ে না খেললেও নিয়মিত খোঁজ রেখেছিলেন। পুরনো সতীর্থদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলেও জানান ঋদ্ধিমান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.