ট্রেন্ডিং

ICC T20 Ranking

‌সূর্যকুমারের পর সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে যশস্বী, দারুণ অগ্রগতি মুকেশ কুমার–শুভমান গিলদের

আইসিসি–র টি২০ র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেলেন যশস্বী জয়সওয়াল। উঠে এলেন ৬ নম্বরে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।

র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেলেন যশস্বী জয়সওয়াল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৪
Share on:

সূর্যকুমার যাদবের পর আইসিসি–র টি২০ র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেলেন যশস্বী জয়সওয়াল। উঠে এলেন ৬ নম্বরে। ব্যাটারদের তালিকায় ৩৬ ধাপ উঠে এলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া শুভমান গিল। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। বোলারদের শীর্ষে আদিল রশিদ, দ্বিতীয় স্থানে আনরিখ নোখিয়ে।

বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসি–র টি২০ ক্রিকেটের র‌্যাঙ্কিং। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকলেও খেলার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজেও প্রথম দুটি ম্যাচে খেলেননি। শেষ তিনটি ম্যাচে খেলেন। পঞ্চম ম্যাচে ১২ রান করে আউট হন। কিন্তু বাকি দুটি ম্যাচে ভাল ব্যাটিং করেন। সিরিজেই তৃতীয় টি২০ ম্যাচের করেন ৩৬, চতুর্থ ম্যাচে অপরাজিত ৯৩। এই দুই ইনিংসের সুবাদেই র‌্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি ঘটেছে। ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। ঋতুরাজ গায়গোয়াড় রয়েছেন অস্টম স্থানে। অর্থাৎ প্রথম দশে তিন ভারতীয় ব্যাটার।


আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল, না মোহনবাগান?‌ নিজের ভবিষ্যৎ ঠিক করতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ আনোয়ার আলি


অন্যদিকে, শুভমান গিল ৩৬ ধাপ এগিয়েছেন। তিনি বর্তমানে রয়েছেন ৩৭ নম্বরে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে শুভমান গিল ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ৫ ম্যাচে করেন ১৭০ রান। বোলারদের তালিকায় মুকেশ কুমার ২১ ধাপ ওপরে উঠে এসেছেন। তিনি রয়েছেন ৭৩ নম্বরে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে যুগ্মভাবে সবথেকে বেশি উইকেট (‌৮টি)‌ নিয়েছেন মুকেশ কুমার। ওয়াশিংটন সুন্দর ৩৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৬ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora