ট্রেন্ডিং

Aamir Khan Visits Arijit Singh’s Jiaganj Home

অবসর ভাঙাতে অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির আমির খান?‌ জিয়াগঞ্জে গোটা দিন কাটালেন ‘‌মিস্টার পারফেকশনিস্ট’

ঝটিকা সফরে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির আমির খান। সোমবার সকালে এই বলিউড সুপারস্টার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের বাসভবনে যান। ‘‌মিস্টার পারফেকশনিস্ট’‌ শান্তিনিকেতনে একটা সিনেমার শুটিংয়ের জন্য এসেছেন। অরিজিৎ সিং সেই খবর জানার পরই আমির খানকে বাড়িতে আমন্ত্রণ জানান। রবিবার রাতেই জিয়াগঞ্জে পৌঁছে যান আমির। একটা হোটেলে ছিলেন। রাত পোহাতেই অরিজিতের বাড়ি পৌঁছে যান।

অরিজিতের স্টুডিওর ছাদে ঘুড়ি ওড়াচ্ছেন আমির খান।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৩, ২০২৬
Share on:

ঝটিকা সফরে গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে হাজির আমির খান। সোমবার সকালে এই বলিউড সুপারস্টার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংয়ের বাসভবনে যান। ‘‌মিস্টার পারফেকশনিস্ট’‌ শান্তিনিকেতনে একটা সিনেমার শুটিংয়ের জন্য এসেছেন। অরিজিৎ সিং সেই খবর জানার পরই আমির খানকে বাড়িতে আমন্ত্রণ জানান। রবিবার রাতেই জিয়াগঞ্জে পৌঁছে যান আমির। রাতে একটা হোটেলে ছিলেন। রাত পোহাতেই অরিজিতের বাড়ি পৌঁছে যান। 

সোমবার সকালে নিজস্ব নিরাপত্তাবাহিনী নিয়ে অরিজিতের বাড়িতে আসেন আমির। অরিজিতের জন্য লাল শালুতে পান মুড়িয়ে নিয়ে এসেছিলেন আমির। পান অরিজিতের খুবই প্রিয়। আমির খানের এই সফর অত্যন্ত গোপন রাখা হয়েছিল। তিনি সারাদিন অরিজিতের বাড়িতেই ছিলেন। দিনের বেলায় একবার বাইরে বেরোন। সোমবার বিকেল নাগাদ আমিরের সফরের খবর ছড়িয়ে পড়ে এবং ভক্তরা অরিজিত সিংয়ের জিয়াগঞ্জের বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করে। প্রাথমিকভাবে নিরাপত্তা ব্যবস্থা খুব কম ছিল। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়।

দুপুরে অরিজিতের বাড়িতেই মধ্যাহ্নভোজ করেন আমির খান। অরিজিতের বাবা সুরিন্দর সিংয়ের রেস্টুরেন্ট থেকে আমির খানের জন্য খাবার আসে। মেনুতে ছিল ভাত, বাটার নান, মিক্সড ভেজ, পনির বাটার, মশালা চিকেন ও মটন কষা। বিকেলে অরিজিতের স্টুডিওর ছাদে ঘুড়িও ওড়ান আমির। তাঁকে দেখতে আশেপাশে বাড়ির ছাদে ভিড় জমে যায়। 


আমির খানের এই সফর অনেক জল্পনা–কল্পনাকে আরও উস্কে দিয়েছে। কেউ কেউ মনে করেন আমির খান অরিজিৎকে তাঁর ছবিতে গান গাওয়ার জন্য অনুরোধ করতে এসেছিলেন। আবার কেউ কেউ মনে করেন এটি কেবল সৌজন্য সাক্ষাৎ। গায়কের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে আমির বীরভূমে তাঁর শুটিং লোকেশন থেকে এসেছেন, তবে এই সফরের সঠিক কারণ জানানে হয়নি। ‘‌দঙ্গল’‌ সিনেমা তৈরির সময় থেকেই অরিজিতের সঙ্গে আমির খানের দারুণ সম্পর্ক। ‘‌দঙ্গল ‌ছাড়াও আমির খানের ‘‌লাল সিং চাড্ডা’‌, ‘‌লাপতা লেডিজ’‌, একাধিক সিনেমায় গান গেয়েছেন অরিজিৎ সিং।  

আমির খানের এই সফর অনেকটা এড শিরানের জিয়াগঞ্জ ভ্রমণের সঙ্গে তুলনীয়। অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে ব্রিটিশ গায়ক এড শিরান জিয়াগঞ্জে এসেছিলেন। তাঁকে স্কুটারে করে আশেপাশের এলাকা ঘুরিয়েছিলেন অরিজিৎ। একসঙ্গে নৌকা করে গঙ্গাবক্ষেও ভ্রমণ করেছিলেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora