ট্রেন্ডিং

Mimi Chakraborty

আবেগে ভেসে ‌প্রিয়জনের স্মৃতিতে ডুব দিলেন টলিউডের আবেদনময়ী নায়িকা মিমি চক্রবর্তী

বাড়িতে বেশ কয়েকটা পোষ্য রয়েছে মিমি চক্রবর্তীর। শুটিং ও অন্যান্য কাজের ফাঁকে যতটুকু সময় পান, বাড়িতে তাদের সঙ্গেই সময় কাটান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি, ভিডিও পোস্ট করেন মিমি চক্রবর্তী। তবে ১৪ নভেম্বর তিনি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তা যথেষ্ট হৃদয় বিদারক। যা তাঁর ভক্তদের মন ছুঁয়ে গেছে।

অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৫
Share on:

পর্দায় নিজেকে মেলে ধরার ব্যাপারে মিমি চক্রবর্তীর জুড়ি নেই। এই মুহূর্তে টলিউডে সেরা অভিনেত্রীদের তালিকায় তিনি সবার ওপরের দিকেই থাকবেন। অভিনয়ের পাশাপাশি মিমি চক্রবর্তীর অন্য একটা দিকও আছে। তিনি একজন প্রকৃত পশুপ্রেমী। তাঁর সেই পশু প্রেমের কথা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বাড়িতে বেশ কয়েকটা পোষ্য রয়েছে মিমি চক্রবর্তীর। শুটিং ও অন্যান্য কাজের ফাঁকে যতটুকু সময় পান, বাড়িতে তাদের সঙ্গেই সময় কাটান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি, ভিডিও পোস্ট করেন মিমি চক্রবর্তী। তবে ১৪ নভেম্বর তিনি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তা যথেষ্ট হৃদয় বিদারক। যা তাঁর ভক্তদের মন ছুঁয়ে গেছে।

মিমি চক্রবর্তীর একটা প্রিয় পোষ্য ছিল। নিজের সন্তানের মতোই তাকে দেখাশোনা করতেন মিমি। ২০১৭ সালের ১৭ এপ্রিল সেই পোষ্যটি মারা যায়। ১৪ নভেম্বর ছিল পৌষ্যটির জন্মদিন। তার জন্মদিনে বেদীতে মালা দেন মিমি চক্রবর্তী। ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ফুল–মালা দিয়ে শ্রদ্ধা জানান। প্রিয় আর এক পোষ্য এবং রাস্তার কুকুরদের কেক খাওয়ান। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, ‘‌শুভ জন্মদিন আমার ছোট্ট ছেলে। তোমার মা, চিকু, মাকসু, জাদু দিদু এবং দাদা সবাই তোমাকে খুব মিস করে।’‌


মিমির এই আবেগঘন পোস্ট নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। প্রত্যেকেই মিমির পোষ্যকে শ্রদ্ধা জানিয়েছেন। উজার করে দিয়েছেন ভালোবাসা। অনেকে আবার সন্তানশোকে কাতর অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন। ৩৭–এর দোরগোড়ায় মিমি। এখনও বিয়ে করেননি। এই নিয়ে এখনও ভাবছেন না। অভিনয় জীবনেই আপাতত বেশি ফোকাস। বিদায় জানিয়েছেন রাজনীতিকেও। তিন পোষ্যকে নিয়েই আপাতত তাঁর ভরা সংসার। ‘‌রক্তবীজ ২’‌ সিনেমাতে শেষবার পর্দায় দেখা গেছে মিমিকে। আপাতত নতুন ছবির কাজেই মগ্ন টলিউডের এই আবেদনময়ী নায়িকা। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora