ট্রেন্ডিং

Champions League: Barcelona

‌জোড়া গোল লেওয়ানডস্কির, চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোলে দুরন্ত প্রত্যাবর্তন বার্সিলোনার

মোনাকোর কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছিল বার্সিলোনা। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ইয়ং বয়েজের বিরুদ্ধে। বিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল বার্সিলোনা। হ্যান্সি ফ্লিকের দলের জয় ৫–০ ব্যবধানে।

জোড়া গোলের উচ্ছ্বাস লেওয়ানডস্কির

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০২, ২০২৪
Share on:

মোনাকোর কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছিল বার্সিলোনা। দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ইয়ং বয়েজের বিরুদ্ধে। অপেক্ষাকৃত দুর্বল ইয়ং বয়েজের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল বার্সিলোনার কাছে। বিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল বার্সিলোনা। হান্স ফ্লিকের দলের জয় ৫–০ ব্যবধানে। জোড়া গোল রবার্ট লেওয়ানডস্কির।

ঘরের মাঠে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল বার্সিলোনা। শুরু থেকেই দাপট ছিল বার্সিলোনার। ম্যাচের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রেছে ইয়ং বয়েজকে রীতিমতো নাকানি–চোবানি খাওয়ান লেওয়ানডস্কি, রাফানিয়া, মার্টিনেজরা। ম্যাচের ৮ মিনিটেই লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় বার্সিলোনা। লেওয়ানডস্কির গোলটি দলগত আক্রমণের ফসল। মাঝমাঠ থেকে একাধিক পাস খেলার পর বল পান রাফিনিয়া। তাঁর পাস থেকে গোল করেন লেওয়ানডস্কি। 


আরও পড়ুনঃ দারুণ ছন্দে হরমনপ্রীত কাউররা, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয়


শুরুতে এগিয়ে গিয়েও আক্রমণের ঝাঁঝ কমায়নি বার্সিলোনা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিলেন লামিনে ইয়ামাল, রাফিনিয়া, লেওয়ানডস্কিরা। ইয়ামালকে আটকাতেই হিমসিম খাচ্ছিলেন ইয়ং বয়েজের ফুটবলাররা। অবশেষে ৩৪ মিনিটে রাফিনিয়ার গোলে ব্যবধান বাড়ায় বার্সিসলোনা। বক্সের মধ্যে থেকে শট নিয়েছিলেন পেড্রি। ইয়ং বয়েজের গোলকিপার আংশিক প্রতিহত করেন। ফিরতি বল জালে পাঠান রাফিনিয়া। মিনিট তিনেক পরই ফ্রিকিক থেকে হেডে ৩–০ করেন ইনিগো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধেও তেড়েফঁুড়ে আক্রমণ শানাতে থাকে বার্সিলোনা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি। দুর্দান্ত ফিনিশিংয়ে তিনি বল জালে পাঠান। এরপর আরও গোলের সুযোগ তৈরি হয়। রাফিনিয়া, ইয়ামালরা নষ্ট করেন। লেওয়ানডস্কিও হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন। ৮১ মিনিটে মহম্মদ আলি কামারার আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বার্সিলোনা। ২৩ অক্টোবর বার্সিলোনার সামনে কঠিন ম্যাচ, প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora