চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দিকে এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ, হেরে বিপাকে এসি মিলান
চ্যাম্পিয়ন্স লিগের প্রি–কোয়ার্টার ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। প্লে অফের প্রথম পর্বের ম্যাচে বায়ার্ন ২–১ ব্যবধানে হারিয়েছে সেল্টিককে। অন্য ম্যাচে ফেইনুর্ডের কাছে হেরে বিপাকে এসি মিলান। শেষ ষোলোয় যেতে গেল দ্বিতীয় পর্বের ম্যাচে জিততেই হবে মিলানকে।
জয়সূচক গোলের পর হ্যারি কেনের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Share on:
চ্যাম্পিয়ন্স লিগের প্রি–কোয়ার্টার ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। প্লে অফের প্রথম পর্বের ম্যাচে বায়ার্ন ২–১ ব্যবধানে হারিয়েছে সেল্টিককে। অন্য ম্যাচে ফেইনুর্ডের কাছে হেরে বিপাকে এসি মিলান। শেষ ষোলোয় যেতে গেল দ্বিতীয় পর্বের ম্যাচে জিততেই হবে মিলানকে। মোনাকোকে হারিয়ে প্রি–কোয়ার্টারের দিকে এগিয়ে গেল বেনফিকাও।
সেল্টিকের বিরুদ্ধে শুরুতেই বায়ার্ন মিউনিখের জালে বল জড়িয়েছিল। যদিও অফসাইডের কারণে বেঁচে যায় জার্মানির দলটি। প্রথমার্ধের বাকি সময় দাপট ছিল হ্যারি কেনদেরই। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত করে রাখে সেল্টিক রক্ষণকে। প্রথমার্ধের ইনজুরি সময়ে দুর্দান্ত শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। বিরতির পরও দাপট অব্যাহত থাকে বায়ার্ন। শুরুতেই কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত ভলিতে ২–০ করেন হ্যারি কেন। ৭৯ মিনিটে দাইজেন মায়েদা সেল্টিকের হয়ে ব্যবধান কমান। শেষদিকে আক্রমণে ঝাঁপিয়ে পড়েও সমতা ফেরাতে পারেনি সেল্টিক।
অন্যদিকে, ফেইনুর্ডের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান। ৩ মিনিটে গোল করে ফেইনুর্ডকে এগিয়ে দেন ইগর পাইশিয়াও। এরপর আক্রমণ ও প্রতিআক্রমণে খেলা দারুণ জমে ওঠে। মিলানের সামনে বেশ কয়েকবার সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ফলে প্রথম পর্বে হেরেই মাঠ ছানতে হয় মিলানকে। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে খেলবে মিলান। এটাই সুবিধা। পরের রাউন্ডে যেতে হলে জেতা ছাড়া রাস্তা নেই মিলানের সামনে। মোনাকোকে তাদের ঘরের মাঠে ১–০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার দিকে এগিয়ে গেল বেনফিকা। ৪৮ মিনিটে বেনফিকার হয়ে একমাত্র গোলটি করেন ভ্যানজেলিস পাভলিদিস।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.