২০০১ সালে কোপা আমেরিকার অভিষেকেই সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল হন্ডুরাস। ২৩ বছর পর হন্ডুরাসের সেই কৃতিত্ব স্পর্শ করল কানাডা। প্রথম বার কোপায় অংশ নিয়েই সেমিফাইনালের ছাড়পত্র।
ইতিহাস গড়ার পর কানাডার ফুটবলারদের উল্লাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০৬, ২০২৪
Share on:
২০০১ সালে কোপা আমেরিকার অভিষেকেই সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল হন্ডুরাস। ২৩ বছর পর হন্ডুরাসের সেই কৃতিত্ব স্পর্শ করল কানাডা। প্রথম বার কোপায় অংশ নিয়েই সেমিফাইনালের ছাড়পত্র। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে ৪–৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কানাডা। গ্রুপ লিগের ম্যাচে লিওনেল মেসিদের বিরুদ্ধে নজরকাড়া ফুটবল খেলেও ২–০ ব্যবধানে হারতে হয়েছিল কানাডাকে।
শুরু থেকেই আক্রমণ ও প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। তবে তুলনামূলকভাবে কানাডার আক্রমণ বেশি ছিল। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডান প্রান্ত দিয়ে ভেনেজুয়েলার বক্সে ঢুকে একক প্রয়াসে গোল করেন জেকব সাফেলবার্গ। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য আরও মরিয়া হয়ে ওঠে ভেনেজুয়েলা। মিনিট দশেকের মধ্যে বেশ কয়েকটা সুযোগও তৈরি করে। কিন্তু সমতা ফেরাতে পারেনি। কানাডার সামনেও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। তারাও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে খেলার ফল থাকে ১–০।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও চাপ বাড়ায় ভেনেজুয়েলা। সুফলও পায় ৬৪ মিনিটে। কানাডার কর্নার থেকে বল বিপদমুক্ত করেন জন আর্মবুরু। সেই বল পেয়ে দ্রুত প্রতিআক্রমণে উঠে আসেন সালোমান রনডন। কানাডার গোলকিপার ম্যাক্সিমে ক্রেপিয়াউকে এগিয়ে থেকতে দেখে ৩৫ গজ দুর থেকে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। বাকি সময় কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বাজিমাত কানাডার। ১০ জুলাই সেমিফাইনালে তারা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। প্রথম বার কোপায় খেলতে নেমেই ইতিহাস কানাডার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.