জুলাইয়ে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছিল কলম্বিয়াকে। ২ মাস পর সেই হারের মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে হারাল ২–১ ব্যবধানে। কলম্বিয়ার কাছে হেরে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল আর্জেন্টিনার।
কলম্বিয়ার কাছে হেরে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল আর্জেন্টিনার
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪
Share on:
বেশিদিন আগের কথা নয়। জুলাইয়ে আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছিল কলম্বিয়াকে। একদিকে যেমন রেকর্ড টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গিয়েছিল, তেমনই ২৩ বছর পর কোপা আমেরিকা জয়ের স্বপ্নও ভেঙে খানখান হয়ে গিয়েছিল। ২ মাস পর সেই হারের মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে হারাল ২–১ ব্যবধানে। কলম্বিয়ার কাছে হেরে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙল আর্জেন্টিনার। চলতি বছরে লিওনেল স্ক্যালোনির এটাই প্রথম পরাজয়।
কলম্বিয়ার বিরুদ্ধে মেসিবিহীন আর্জেন্টিনা যে খুব একটা খারাপ খেলেছে, একথা বলা যাবে না। শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠেছিল। দুই দলের সামনেই ইয়েরসন মোসকেরা। কর্নার থেকে বল না ভাসিয়ে হামেস রডরিগেজ ওয়াল পাস খেলেন জন আরিয়াসের সঙ্গে। এরপর বাঁদিক থেকে সেন্টার করেন রডরিগেজ। সেই ভাসানো সেন্টারে অনেকটা লাফিয়ে হেডে বল জালে পাঠান মোসকেরা। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করা ছিল না।
দ্বিতীয়ার্ধের দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে রডরিগেজেরই ভুলে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেজ। কলম্বিয়ান গোলকিপার কামিলো ভারগাসের পাস দিয়ে বল জালে পাঠিয়ে সমতা ফেরান তিনি। যদিও বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবার এগিয়ে যায় কলম্বিয়া। নিকোলাস ওটামেন্ডি নিজেদের বক্সে ড্যানিয়েল মুনোজকে ফাউল করেন। কয়েক মিনিট পর ভিএআর–এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন চিলির রেফারি পিয়েরো মাজা। এমিলিয়ানো মার্টিনেজকে উল্টোদিকে ফেলে গোল করেন রডরিগেজ।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কাজে লাগাতে পারেননি জন ডুরান। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন কলম্বিয়ার ফুটবলাররা। জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরে ২৩ বছর পর খেতাব জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। দু মাসেরও কম সময়ের ব্যবধানে ঘরের মাঠে সেই আর্জেন্টিনাকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। চলতি বছরে এটা আর্জেন্টিনার প্রথম হার। গত বছর নভেম্বরে উরুগুয়ের বিরুদ্ধে শেষবার হেরেছিল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.