ট্রেন্ডিং

AFC Champions League 2

বসুন্ধরার ওপর ৪ গোলের সুগন্ধ ছড়াল লালহলুদ ব্রিগেড, টানা ৯ ম্যাচ পর জয় ইস্টবেঙ্গলের

এএফসি চ্যালেঞ্জ লিগে পরের রাউন্ডে যাওয়ার জন্য বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল। মরণবাঁচন ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল লালহলুদ ব্রিগেড। বসুন্ধরাকে ৪–০ ব্যবধানে উড়িয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল।

গোলের পর শৌভিক চক্রবর্তীকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২৪
Share on:

প্রথম ম্যাচে পারো এফসি–র সঙ্গে ড্র করে চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে পরের রাউন্ডে যাওয়ার জন্য বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল। মরণবাঁচন ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল লালহলুদ ব্রিগেড। বসুন্ধরাকে ৪–০ ব্যবধানে উড়িয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই চারটি গোল করেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস, শৌভিক চক্রবর্তী, নন্দকুমার ও আনোয়ার আলি।

টানা ৮ ম্যাচ হেরে মনোবল একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গলের। আগের ম্যাচে পারো এফসি–র বিরুদ্ধে ড্র করে মনোবল কিছুটা ফিরে এসেছিল। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল অস্কার ফার্নান্ডেজের দল। এদিন বসুন্ধরাকে দাঁড়াতেই দেননি ইস্টবেঙ্গল ফুটবলাররা। ম্যাচের ৩৩ সেকেন্ডেই প্রথম গোল। লালচুংনুঙ্গার সেন্টার থেকে গোল করে দলকে এগিয়ে দেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ২১ মিনিটে ব্যবধান বাড়ান শৌভিক চক্রবর্তী। ডি বক্সের মধ্যে থেকে তাঁর দুরন্ত শট জালে জড়িয়ে যায়।

২৬ মিনিটে আবার গোল। মাঝমাঠ থেকে ডানদিকে নন্দকুমারকে উদ্দেশ্য করে বল বাড়ান শৌভিক চক্রবর্তী। বল ধরে বক্সে ঢুকে ইনসাইড ডজ করে এক ডিফেন্ডারকে ফেলে ডানপায়ের জোরালে শটে গোল করেন নন্দকুমার। ৩৩ মিনিটে ৪–০ করেন আনোয়ার আলি। কর্নার থেকে ভেসে আসা বল বসুন্ধরা কিংসের এক ডিফেন্ডারের গায়ে লেগে আনোয়ার আলির কাছে যায়। বাঁপায়ের দুরন্ত শটে গোল করেন আনোয়ার। ৪০ মিনিটে প্রথম সুযোগ আসে বসুন্ধরার সামনে। সুবিধাজনক জায়গায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন ফার্নান্ডেজ। প্রথমার্ধে বসুন্ধরার পক্ষে বলার মতো আর কোনও আক্রমণ ছিল না। নিরঙ্কুশ দাপট দেখিয়ে ৪–০ ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।


আরও পড়ুনঃ ঘরের মাঠে কেরলের বিরুদ্ধেও ১ পয়েন্ট, রনজির শুরুতেই অশনি সংকেত বাংলার


আরও পড়ুনঃ ইতিহাস গড়তে পারল না নিউজিল্যান্ড মহিলা দল, শেষ ম্যাচ জিতে একদিনের সিরিজ ভারতের


দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। ৫০ মিনিটের মাথায় সামনে শুধু বসুন্ধরা গোলকিপারকে পেয়েও বাইরে মারেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা ক্লেইটন সিলভা। এরপরই কিছুটা খেলায় ফেরে বসুন্ধরা কিংস। ৬৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন সালাউদ্দিন। ৮০ মিনিটে ফয়জল আহমেদের শট পোস্ট লেগে ফিরে আসে। মিনিট পাঁচেক পরই সুবিধাজনক জায়গায় ফ্রিকিক পেয়েছিল বসুন্ধরা কিংস। ফার্নান্ডেজের ফ্রিকিক দেওয়ালে লেগে ফিরে আসে। ইনজুরি সময়ে ফাহিমের শট আটকে ব্যবধান কমাতে দেননি ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora