ট্রেন্ডিং

CFL 2025

প্রথম ম্যাচেই গোলের বন্যা, মেসারার্সকে ৭–১ ব্যবধানে উড়িয়ে লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

কলকাতা প্রিমিয়ার লিগে গত মরশুমে গোলের বন্যা বইয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। গতবছর যেখানে শেষ করেছিল, এবই মরশুমে সেখান থেকেই শুরু করল লাল–হলুদ ব্রিগেড। মেসারার্স ক্লাবকে ৭–১ ব্যবধানে উড়িয়ে লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।

লাল–হলুদের জোড়া গোলদাতা জেসিনকে অভিনন্দন সতীর্থদের।

আরিয়ান চৌধুরি

শেষ আপডেট: জুন ২৭, ২০২৫
Share on:

কলকাতা প্রিমিয়ার লিগে গত মরশুমে গোলের বন্যা বইয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। গতবছর যেখানে শেষ করেছিল, এবই মরশুমে সেখান থেকেই শুরু করল লাল–হলুদ ব্রিগেড। মেসারার্স ক্লাবকে ৭–১ ব্যবধানে উড়িয়ে লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসেবে মাঠে নেমে জোড়া গোল জেসিন টিকে–র। বাকি ৫টি গোল করেন মনোতোষ মাজি, সায়ন ব্যানার্জি, ভানলালপেকা গুইতে, তন্ময় দাস ও সুমন দে। একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়। সায়ন ব্যানার্জির একটা শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়ত।

নিহাচির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট। শুরুতেই মেসারার্সের জালে বল ঢুকিয়েছিল ইস্টবেঙ্গল। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লাল–হলুদ ব্রিগেডকে। ২৩ মিনিটে ভানলালপেকা গুইতের পাস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মনোতোষ মাজি। এরপরই ইস্টবেঙ্গলের জালে বল ঢুকিয়েছিল মেসারার্স। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান সায়ন ব্যানার্জি। এদিন দুরন্ত ফুটবল উপহার দেন লাল–হলুদের আক্রমণভাগের এই ফুটবলার। প্রথমার্ধের শেষ দিকে সায়নের শট পোস্টে লেগে ফিরে আসে। ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গল


দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে তন্ময় দাস ব্যবধান বাড়ান। তাঁর নিচু শট মেসারার্স গোলকিপারের দুহাতের হাতের ফাঁক গলে জালে জড়িয়ে যায়। ৪ গোলে এগিয়ে যাওয়ার পর জেসিন টিকে–কে মাঠে নামান ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। মাঠে নেমেই ২ মিনিটের ব্যবধানে দু–‌দুটি গোল করেন জেসিন। প্রথমটি আজাদের পাস থেকে। দ্বিতীয় গোলটি এককথায় দুর্দান্ত। বিপক্ষের চারজন ফুটবলারকে কাটিয়ে গোল করেন।

ম্যাচের ৬৯ মিনিটে মেসারার্সের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্ডি জাখারি। এরপর ইস্টবেঙ্গলের আক্রমণভাগের ফুটবলারদের সঙ্গে লড়াই দাঁড়ায় মেসারার্স গোলকিপার লাইমুজাম কেন সিংয়ের। একের পর এক শট বাঁচান। ম্যাচের ইনজুরি সময়ে অবশ্য শেষরক্ষা করতে পারেননি। সুমন দে দূরপাল্লার দুর্দান্ত শটে ৭–১ করেন।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora