ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়, সুপার সিক্সে ৩–০ ব্যবধানে হারাল ইউনাইটেড কলকাতাকে
নিজেদের মাঠে মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত ঝলক দেখাল লাল–হলুদ ব্রিগেড। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচেই ইউনাইটেড কলকাতাকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল।
দীর্ঘদিন পর আবার ময়দানে ফিরল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ। সংস্কারের পর নিজেদের মাঠে প্রথম খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত ঝলক দেখাল লাল–হলুদ ব্রিগেড। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সুপার সিক্সের প
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫
Share on:
দীর্ঘদিন পর আবার ময়দানে ফিরল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ। সংস্কারের পর নিজেদের মাঠে প্রথম খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। নিজেদের মাঠে মরশুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত ঝলক দেখাল লাল–হলুদ ব্রিগেড। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচেই ইউনাইটেড কলকাতাকে ৩–০ ব্যবধানে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন নাসিব রহমান, পিভি বিষ্ণু ও ভানলালপেকা গুইতে।
ময়দানে প্রিমিয়ার ডিভিশনের খেলা ফিরলেও এদিন ইস্টবেঙ্গল মাঠে দর্শকরা কিন্তু মুখ ফিরিয়েই থাকলেন। গ্যালারি একেবারেই ভরল না। গ্যালারির সঙ্গে তাল মিলিয়ে ইস্টবেঙ্গলের প্রথমার্ধের খেলা। গ্রুপ লিগে আর পাঁচটা ম্যাচের মতোই ছন্দহীন। প্রথমার্ধের গোটাটাই জার্সি দেখে চিনতে হল ইস্টবেঙ্গলকে। ইউনাইডেট কলকাতা বলে এদিন বেঁচে গেল ইস্টবেঙ্গল। সুপার সিক্সের পরের দুটি ম্যাচে খেলতে হবে সুরুচি সংঘ ও ডায়মন্ড হারবার এফসি–র মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। এই ফুটবল দিয়ে কিন্তু কঠিন ম্যাচ বার করা সম্ভব হবে না বিনো জর্জের ফুটবলারদের।
ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে শুরুটা একেবারেই ভাল হয়নি ইস্টবেঙ্গলের। তবে সময় যত গড়িয়েছে, দাপট দেখাতে শুরু করেন বিষ্ণু, নাসিবরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমর্থকদের স্বস্তি দেন অধিনায়ক নাসিব রহমান। আমন সিকে–র মাপা সেন্টার থেকে হেডে দলকে এগিয়ে দেন নাসিব। এই গোলের আগে জাস্টিন জোসেফ ইউনাইটেডের জালে বল ঢোকালেও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়।
বিরতির পর অবশ্য চেনা ইস্টবেঙ্গল। ভানলালপেকা গুইতে নামার পর ছন্দে ফেরে। শুরু থেকেই আক্রমণ তুলে নিয়ে আসে। ৪৮ মিনিটে দুরন্ত ফ্রিকিকে গোল করে ২–০ করেন পিভি বিষ্ণু। ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন গুইতে। এদিন অন্য ম্যাচে সুরচি সংঘকে হারিয়েছে ডায়মন্ড হারবার এফসি। ফলে ফলে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড ম্যাচ কার্যত সেমিফাইনাল হয়ে দাঁড়াল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.