ট্রেন্ডিং

ISL 2024

‌নতুন কোচের ছোঁয়াতেও বদল নেই, আইএসএলে টানা ৬ ম্যাচে হার ইস্টবেঙ্গলের

নতুন কোচের ছোঁয়াতেও বদলাল না ইস্টবেঙ্গল। টানা ৬ ম্যাচ হেরে আইএসএলে গভীর সঙ্কটে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ওড়িশা এফসির কাছে হার ২–১ ব্যবধানে।

দিয়ামানতাকোসের গোল শেষপর্যন্ত কাজে লাগল না। আবার হার ইস্টবেঙ্গলের।

আরিয়ান চৌধুরি

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৪
Share on:

ম্যাচের শুরুতেই মাদিহ তালালের ফ্রিকিক থেকে হেডে ওড়িশা এফসি–র জালে বল পাঠিয়েছিলেন সল ক্রেসপো। হেড করার সময় বিপক্ষের এক ডিফেন্ডারকে পুশ করেছিলেন ক্রেসপো। ফাউলের জন্য সেই গোল বাতিল। শুরুর এই গোল বাতিল যেন অশনি সংকেত বয়ে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। শেষ পর্যন্ত আবার পরাজয়। নতুন কোচের ছোঁয়াতেও বদলাল না ইস্টবেঙ্গল। টানা ৬ ম্যাচ হেরে আইএসএলে গভীর সঙ্কটে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ওড়িশা এফসির কাছে হার ২–১ ব্যবধানে। 

ডার্বি পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে ওড়িশা এফসি–র বিরুদ্ধে দারুণ শুরু করেছিল ইস্টবেঙ্গল। প্রথম থেকেই ঝড় তুলেছিলেন লালহলুদ ফুটবলাররা। দুই প্রান্ত থেকে আক্রমণ তুলে নিয়ে আসছিলেন মহম্মদ রাকিপ, নন্দকুমার, পিভি বিষ্ণুরা। ৫ মিনিটে আবার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। মহম্মদ রাকিপের সেন্টারে শট নিয়েছিলেন ননদকুমার। কোনও রকমে কর্নারের বিনিময়ে বাঁচান ওডিশা এফসি গোলকিপার অমরিন্দার সিং। পরের মিনিটে আবার আক্রমণ ইস্টবেঙ্গলের। এবারও ইস্টবেঙ্গলের সামনে বাধা হয়ে দাঁড়ান অমরিন্দার। দিয়ামানতাকোসের শট ডানদিকে ঝাঁপিয়ে বাঁচান। ইস্টবেঙ্গলের আক্রমণের সামনে তখন দিশেহারা ওডিশা এফসি। ১০ মিনিটে আবার সহজ সুযোগ নষ্ট করেন দিয়ামানতাকোস। বিষ্ণুর ঠিকানা লেখা পাস ৬ গজ বক্সে পেয়েও বল গোলে রাখতে পারেননি।


আরও পড়ুনঃ মিরপুর টেস্টে হার বাঁচাতে লড়ছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সামনে ইনিংস জয়ের হাতছানি


ইস্টবেঙ্গলের প্রথম ২০ মিনিটের আক্রমণের ঝড় সামলে খেলায় ফেরে ওডিশা এফসি। ২১ মিনিটে ডানদিকে দিয়ে গতি বাড়িয়ে ইস্টবেঙ্গল বক্সে ঢুকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন রয় কৃষ্ণা। স্লাইডিং করে কোনও রকমে কর্নারের বিনিময়ে বাঁচান আনোয়ার আলি। পরের মিনিটেই সেই রয় কৃষ্ণার গোলেই এগিয়ে যায় ওডিশা এফসি। রালতের ডিফেন্স চেরা পাস ধরে ঠান্ডা মাথায় গোল করেন রয় কৃষ্ণা। ৩৬ মিনিটে আবার ইস্টবেঙ্গলের জালে বল পাঠিয়েছিলেন। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। মাদিহ তালালের শট বক্সের মধ্যে তৈবা সিংয়ের হাতে লাগে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিমিত্রিয়স দিয়ামানতাকোস। প্রথমার্ধে খেলার ফল থাকে ১–১।

প্রথমার্ধের শুরুতে ইস্টবেঙ্গলের যে দাপট ছিল, দ্বিতীয়ার্ধে সেই দাপট দেখা যায়নি। বরং ওডিশা এফসি বারবার আক্রমম তুলে নিয়ে আসছিল। ৬১ মিনিটে রয় কৃষ্ণার সামনে আবার দলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল। কিন্তু হিজাজি মাহের ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন। ৬৯ অবশ্য এগিয়ে যাওয়া থেকে ওড়িশা এফসি–কে আটকানো যায়নি। আহমেদ জাহুর ফ্রিকিক থেকে হেডে গোল করেন মোর্তাদা ফল। ৭৫ মিনিটে আরও একটা ধাক্কা খায় ইস্টবেঙ্গল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মহম্মদ রাকিপ। বাকি সময় ১০ জনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। ফলে আর ম্যাচে ফিরতে পারেনি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora