ট্রেন্ডিং

Football: East Bengal

‌আরও শক্তিশালী মাঝমাঠ, নজরকাড়া ফরাসি মিডফিল্ডার মাদিহ তালালকে তুলে নিল ইস্টবেঙ্গল

আইএসএলে নজরকাড়া ফরাসি মিডফিল্ডার মাদিহ তালালকে তুলে নিল ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করেছে। অর্থাৎ ২০২৫-২৬ মরশুম পর্যন্ত তিনি লাল–হলুদ জার্সি গায়ে খেলবেন।

মাদিহ তালাল

স্পোর্টস টাইম নিউজ ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:

‌সামনের মরশুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। আক্রমণভাগ শক্তিশালী করার পর এবার নজর দিল মাঝমাঠে। আক্রমণাত্মক মিডফিল্ডার সল ক্রেসপোর সঙ্গে আগেই চুক্তি বাড়িয়েছে। এবার তুলে নিল আইএসএলে নজরকাড়া ফরাসি মিডফিল্ডার মাদিহ তালালকে। গত মরশুমে আইএসএলে তাঁর পাস থেকেই এসেছে সবচেয়ে বেশি।

গত মরশুমে রাউন্ডগ্লাস পাঞ্জাব পাঞ্জাব এফসি–র হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন মাদিহ তালাল। আইএসএল চলাকালীনই তাঁর ওপর নজর রেখেছিলেন লালহলুদ কর্তারা। লিগ চলাকালীন প্রাথমিক কথাবার্তা এগিয়ে রেখেছিলেন। অবশেষে চুক্তি চূড়ান্ত হয়েছে। তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করেছে ইস্টবেঙ্গল। অর্থাৎ ২০২৫-২৬ মরশুম পর্যন্ত তিনি লাল–হলুদ জার্সি গায়ে খেলবেন।


গত মরশুমে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি–তে যোগ দেন মাদিহ তালাল। ভারতে আসার আগে ইউরোপের বেশ কয়েকটা ক্লাবে খেলেছেন। ফ্রান্সের এমিয়েন্স, এনতেন্তে স্যানোইস সেন্ট-গ্রেটিয়েন, রেড স্টার এফসি, ইউএস আব্রাঞ্চেস, স্পেনের লা রোখাস সিএফ, গ্রিসের এই কিফিসিয়ার মতো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত তালাল।

গত মরশুমে আইএসএলে খেলেছেন ২২টি ম্যাচ। কলিঙ্গ সুপার কাপে ৩টি। গত মরশুমে পাঞ্জাব এফসি–র হয়ে মোট ৬টি গোল করেন মাদিহ তালাল। পাঞ্জাব যে ৬টি ম্যাচ জিতেছিল, হয় নিজে গোল করেছেন অথবা গোল করে দলকে জিতিয়েছেন। লাল–হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতও তালালকে পেয়ে খুশি। তিনি বলেন, ‘‌তালালকে পেয়ে আক্রমণভাগ আরও শক্তিশালী হল।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora