ট্রেন্ডিং

Durand Cup 2025

তিন বিদেশি নিয়ে ডুরান্ড কাপ অভিযানে নামছে ইস্টবেঙ্গল, অচেনা প্রতিপক্ষ নিয়ে সতর্ক অস্কার ব্রুজো

বুধবার থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড। ইতিমধ্যেই শহরে গেছেন লাল–হলুদের ৫ বিদেশি। তবে উদ্বোধনী ম্যাচে ৩ বিদেশিকে নিয়েই মাঠে নামতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

ডুরান্ড অভিযানে নামার আগে শেষ প্রস্তুতি ইস্টবেঙ্গলের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৫
Share on:

বুধবার থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড। ইতিমধ্যেই শহরে গেছেন লাল–হলুদের ৫ বিদেশি। তবে উদ্বোধনী ম্যাচে ৩ বিদেশিকে নিয়েই মাঠে নামতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। পুরনো দুই বিদেশি সল ক্রেসপো ও দিমিত্রিয়স দিয়ামানতাকোসের সঙ্গে খেলবেন নতুন বিদেশি মহম্মদ রশিদ। 

ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ফুটবলার মিগুয়েল ফিগেরা এবং কেভিন সিবিলেও কলকাতায় এসে গেছেন৷ কিন্তু দলের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। তাই প্রথম ম্যাচে এই দুই বিদেশিকে ছাড়াই দল সাজাতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে। তাছাড়া এখনও ছাড়পত্র এসে পৌঁছয়নি মিগুয়েল ও কেভিনের। তাই তাদের পক্ষে মাঠে নামা সম্ভব নয়। তবে তিন বিদেশি নিয়ে মাঠে নামলেও খাতায়–কলমে অনেকটাই শক্তিশালী ইস্টবেঙ্গল।  প্রতিপক্ষ সাউথ ইউনাইডে বেঙ্গালুরু প্রিমিয়র ডিভিশনের দল হলেও লাল–হলুদের কাছে একেবারেই আনকোরা। মরশুমের প্রথম ম্যাচ, তার ওপর অচেনা প্রতিপক্ষ। তাই নতুন দলের বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট সাবধানী ইস্টবেঙ্গল কোচ৷ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌বেঙ্গালুরুর এই দলটার মধ্যে প্রচুর প্রাণশক্তি আছে। তারুণ্যে ভরা দল। আমরাও সেরা দল নামানোর চেষ্টা করছি। ওদের তুলনায় আমরা যে এগিয়ে, সেটা মাঠেই বোঝাতে হবে। সবে মরশুমের শুরু। ফিটনেস নিয়ে এখনও পরিশ্রম করতে হবে।’‌ 


গত মরশুমে মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন। এবার মরশুমের শুরু থেকেই। তার জন্য আলাদা কোনও চাপ নেই বলে জানিয়েছেন অস্কার ব্রুজো। তিনি বলেন, ‘‌সমর্থকদের প্রত্যাশা জানি। মাঠে নেমে সেরাটা দিতে হবে ফুটবলারদের। সব টুর্নামেন্টে সেরাটা দেওয়ার জন্যই মাঠে নামে ইস্টবেঙ্গল। ডুরান্ডেও তার ব্যতিক্রম হবে না। তবে আমাদের ওপর কোনও চাপ নেই। যত খেলব, তত দায়িত্ব বাড়বে। গত মরশুমে আক্রমণভাগ আরও ধারালো হওয়া উচিত ছিল। অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছি। আশা করছি এই মরশুমে ভুল শুধরে নিতে পারব।’‌ 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora