ট্রেন্ডিং

Pailan Sports

ফাইভ–আ–সাইড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে ইকো ক্রিক ও পৈলান স্পোর্টস

ক্রিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে কর্পোরেট ফুটবল প্রতিযোগিতা শুরু হবে ১৫ আগস্ট। যৌথভাবে আয়োজন করছে ইকো ক্রিক ও পৈলান স্পোর্টস।

পুস্পস্তবক তুলে দেওয়া হচ্ছে গৌতম সরকারকে

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০২, ২০২৪
Share on:

খেলাধূলার জগতে ‌পৈলান স্পোর্টস স্কুলের গুরুত্ব আছে। একসময় ভারতীয় ফুটবল ফেডারেশনের দল আইলি পৈলান অ্যারোজ নামে খেলত। গোটা দলটাকেই দেখাশোনা করত পৈলান গ্রুপ। গত বছর থেকে ফাইভ–আ–সাইড ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করছে। শ্রাচী গ্রুপের সহায়তায় এবছর আরও বড় আকারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ক্রিক ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ নামে এই কর্পোরেট ফুটবল প্রতিযোগিতা শুরু হবে ১৫ আগস্ট। যৌথভাবে আয়োজন করছে ইকো ক্রিক ও পৈলান স্পোর্টস। 

গতবছর ১৬টি দলকে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এবারের এই কর্পোরেট ফাইভ–আ–সাইড ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ৬৪টি দল। এর মধ্যে স্কুল ও কলেজ মিলিয়ে অংশ নেবে ১৬টি দল। এছাড়া খেলবে ৪৮টি কর্পোরেট দল। কলকাতার বাইরের দলকেও প্রতিযোগিতায় খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলার বাইরের বেশ কয়েকটা দলও এই কর্পোরেট ফাইভ–আ–সাইড ফুটবল প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য আগ্রহ দেখিয়েছে।


কর্পোরেট বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ২.‌৫ লাখ টাকা। আর রানার্স দল পাবে ১.‌৫ লাখ টাকা। স্কুল ও কলেজ বিভাগে চ্যাম্পিয়ন দল পাবে ৭৫ হাজার টাকা। রানার্স দল পাবে ৫০ হাজার টাকা। ফুটবলারদের জন্য থাকার ব্যবস্থাও করছে ইকো ক্রিক ক্লাব। তবে থাকার জন্য দিতে হবে ১০০ টাকা করে দিতে হবে। 

শুধু ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না পৈলান স্পোর্টস। বাংলাতে খেলো ইন্ডিয়া চালু করারও প্রস্তাব দিয়েছে। পৈলান গ্রুপের কর্ণধার অপূর্ব সাহা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌শ্রাচীর সঙ্গে যৌথ উদ্যোগে আমরা বাংলাতে খেলো ইন্ডিয়া নিয়ে আসার জন্য প্রস্তাব দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’‌ প্রাক্তন ফুটবলার গৌতম সরকার বলেন, ‘‌এই ফাইভ–আ–সাইড ফুটবল প্রতিযোগিতা দুর্দান্ত উদ্যোগ। ভবিষ্যতের ফুটবলার তুলে নিয়ে আসার জন্য দারুণ কাজে দেবে। পৈলান স্পোর্টস স্কুলের পরিবেশ খুবই অসাধারণ। আশা করছি ওদের এই উদ্যোগ দারুণ সাড়া ফেলবে।’‌   

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora