দল। কিছুদিন আগেই ভারতীয় মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন। টানটান উত্তেজনার ফাইনালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়েছে ৪–২ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১।
ট্রফি হাতে ইস্টবেঙ্গল দলের মেয়েরা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ২৮, ২০২৫
Share on:
ইস্টবেঙ্গল ছেলেদের দলের ব্যর্থতা ঢেকেই চলেছে মহিলা ফুটবল দল। কিছুদিন আগেই ভারতীয় মহিলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলের মেয়েরা। এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন। টানটান উত্তেজনার ফাইনালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়েছে ৪–২ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১।
মঙ্গলবার ফাইনাল হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আইএফএ–কে চিঠি দিয়ে জানানো হয়, জুন মাসের আগে তারা কন্যাশ্রী কাপের ফাইনাল খেলবে না। পাশাপাশি এও জানিয়েছিল, কিশোরভারতী স্টেডিয়ামেও ফাইনাল খেলবে না। কিন্তু আইএফএ ইস্টবেঙ্গলের কোনও দাবিই মানেনি। আইএফএ ইস্টবেঙ্গল কর্তাদের পরিস্কার জানিয়ে দেয়, কোনও অবস্থাতেই ম্যাচ পেছনো যাবে না। আর কিশোরভারতী স্টেডিয়ামেই খেলতে হবে। একপ্রকার বাধ্য হয়েই দল নামায় ইস্টবেঙ্গল।
শুরু থেকেই আক্রমণ প্রতি–আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। দুই দলের সামনেই বেশ কয়েকটা সুগোগ এসেছিল। কিন্তু গোল করতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে গতি বাড়ায় ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে গোলও তুলে নেয়। সুলঞ্জনা রাউল গোল করে দলকে এগিয়ে দেন। যদিও এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। মিনিট পাঁচেক পরেই শ্রীভূমির হয়ে সমতা ফেরান রিম্পা হালদার। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে ইস্টবেঙ্গলের হয়ে গোল চারটি করেন কার্তিকা আঙ্গামুথু, সরিতা ইউম্মাম, দেবলীনা ভট্টাচার্য ও সুলঞ্জনা রাউল। দুটি টাইব্রেকার বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছেন ইস্টবেঙ্গলের গোলকিপার মামনি দাস। ৭ গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইস্টবেঙ্গলের কার্তিকা আঙ্গামুথু।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.