বেলিংহামের ‘ইন্ডিভিজুয়্যাল ব্রিলিয়ান্স’–ই স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ডের, শেষ আটে স্পেনও
প্রি–কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের আশঙ্কা। বেলিংহামের ‘ইন্ডিভিজুয়্যাল ব্রিলিয়ান্স’–ই ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ের শুরুতেই হ্যারি কেনের গোলে স্বপ্নপূরণ শেষ আটে সাউথগেটের দল। শেষ ষোলোর অন্য ম্যাচে জর্জিয়াকে ৪–১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন।
বেলিংহামের ‘ইন্ডিভিজুয়্যাল ব্রিলিয়ান্স’
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০১, ২০২৪
Share on:
ইনজুরি সময়ের ৫ মিনিট অতিক্রান্ত। স্লোভেনিয়ার বিরুদ্ধে ১–০ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। প্রি–কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ের আশঙ্কা। এমন সময়ই জ্বলে উঠলেন জুড বেলিংহ্যাম। কাইল ওয়াকারের লম্বা থ্রো–তে বক্সের মধ্যে জটলায় হেড করেন গুয়েহি। বল চলে যায় বেলিংহামের কাছে। বাঁ পায়ের দুরন্ত বাইসাইকেল কিক। বল জালে। বেলিংহামের ‘ইন্ডিভিজুয়্যাল ব্রিলিয়ান্স’–ই ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ের শুরুতেই হ্যারি কেনের গোলে স্বপ্নপূরণ শেষ আটে সাউথগেটের দল। শেষ ষোলোর অন্য ম্যাচে জর্জিয়াকে ৪–১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন। সামনে জার্মানি।
চলতি ইউরো কাপে তেমন ছন্দে নেই ইংল্যান্ড। ফিল ফোডেন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, হ্যারি কেনের মতো তারকা ফুটবলার থাকা সত্ত্বেও সাউথগেটের দলের খেলা সমর্থকদের হতাশ করেছে। স্লোভেনিয়ার বিরুদ্ধেও ছবিটা বদলায়নি। বলের দখল বেসি থাকলেও গোলমুখ খুলতে পারছিলেন না হ্যারি কেনরা। বরং ২৫ মিনিটে ইভান স্রাঞ্জের গোলে এগিয়ে যায় স্লোভেনিয়া।
সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ীর্ধে মরিয়া হয়ে ওঠে ইংল্যআন্ড। ৫০ মিনিটে ফিল ফোডেন স্লোভেনিয়ার জালে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। একবার রাইসের শট বারে লাগে। ৬ গজ বক্সের মধ্যে থেকেও ফোডেন বাইরে হেড করেন। অবশেষে ইনজুরি সময়ে বেলিংহামের ‘ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স’ অক্সিজেন জোগায়। নির্ধারিত সময়ে ১–১ থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে গোল হ্যারি কেন। অতিরিক্ত সময়ের ১ মিনিট গড়ানোর আগেই কোল পালমারের ফ্রিকিক হেডে নামিয়ে দেন টোনি। ঠান্ডা মাথায় গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন হ্যারি কেন।
অন্যদিকে, স্বপ্নের ফর্মে স্পেন। জর্জিয়াকে ৪–১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছেছে। ইয়ামাল, উইলিয়ামসদের আক্রমণের ঝড়ে উড়ে যায় জর্জিয়া। যদিও ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল তারা। ওটার কাকাবাদজের সেন্টার স্পেনের রবিন লে নরমান্ডের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৩৯ মিনিটে নিকোর মাইনাস থেকে সমতা ফেরান রদ্রি। ৫১ মিনিটে ইয়ামালের সেন্টার থেকে স্পেনকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ফাবিয়ান রুইস। ৭৫ মিনিটে রুইসের পাস থেকে ৩–১ করেন উইলিয়ামস। স্পেনের শেষ গোলটি করেন দানি গুলমো। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলবে স্পেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.