উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড ৫–১ ব্যবধানে উড়িয়ে অভিযান শুরু করল জার্মানি
স্কটল্যান্ডকে ৫–১ ব্যবধানে উড়িয়ে এবার ইউরো কাপ অভিযান শুরুই করল আয়োজক জার্মানি। ঘরের মাঠে এবার যে তারা চ্যাম্পিয়ন হতেই মাঠে নেমেছে, বুঝিয়ে দিল ইউলিয়ান নাগলসম্যানের দল।
জয়ের পর জার্মানির ফুটবলারদের উল্লাস
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৫, ২০২৪
Share on:
দুই দলের শক্তির পার্থক্য অনেকটাই। একটা দল দীর্ঘদিন ধরে বিশ্বফুটবলে দাপিয়ে বেড়াচ্ছে। সেই তুলনায় অন্য দল নেহাতই শিশু। দুই দলের ব্যবধানটা বোঝা গোল ইউরো কাপের প্রথম ম্যাচেই। স্কটল্যান্ডকে ৫–১ ব্যবধানে উড়িয়ে এবার ইউরো কাপ অভিযান শুরুই করল আয়োজক জার্মানি।
ঘরের মাঠে এবার যে তারা চ্যাম্পিয়ন হতেই মাঠে নেমেছে, বুঝিয়ে দিল ইউলিয়ান নাগলসম্যানের দল। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল জার্মানির। স্কটল্যান্ড কোচ চেয়েছিলেন রক্ষণের দ্বার বন্ধ করে জার্মানিকে আটকে রাখা। কিন্তু জার্মানির মতো আক্রমণাত্মক দলকে টানা ৯০ মিনিট আটকে রাখা কঠিন। স্কটল্যান্ডের রক্ষণ ভাঙতে ১০ মিনিটের বেশি সময় লাগেনি জার্মানির। জোসুয়া কিমিচের পাস থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন ফ্লোরিয়ান ভির্টৎস। ইউরো কাপের মূলপর্বে সবথেকে কম বয়সে (২১ বছর ৪২ দিন) গোল করার রেকর্ড গড়লেন। ভেঙে দিলেন গার্ড মুলারের রেকর্ড।
১৯ মিনিটে জার্মানির দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। বিরতির ঠিক আগের উহপূর্তে জার্মান অধিনায়ক ইলকায় গুন্ডোগানকে বক্সের মধ্যে ফাউল করেন স্কটল্যান্ডের পর্টেয়াস। রেফারি লাল কের্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন। পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। প্রথমার্ঢে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে ছাড়ে জার্মানি।
দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও দারুণ লড়াই করছিল স্কটল্যান্ড। তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। হাভার্টজের বদলি হিসেবে মাঠে নেমে জার্মানিকে ৪–০ ব্যবধানে এগিয়ে দেন নিকোলাস ফুলক্রুগ। ৮৭ মিনিটে জার্মানির আন্টোনিও রুডিগারের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় স্কটল্যান্ড। ম্যাচের ইনজুরি সময়ে ৫–১ করেন জার্মানির এমরে চান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.