ট্রেন্ডিং

CAFA Nations Cup 2025

দুর্দান্ত লড়াই করেও কাফা নেশনস কাপে শক্তিশালী ইরানের কাছে ৩ গোলে হার ভারতের

কাফা নেশনস কাপের দ্বিতীয়ে ম্যাচে ইরানের কাছে ৩–০ ব্যবধানে হার ভারতের। হারলেও খালিদ জামিলের দলের ফুটবলারদের লড়াইয়ের প্রশংসা করতেই হবে।

দুরন্ত লড়াই করলেন সন্দেশ, গুরপ্রীতরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৫
Share on:

শক্তির বিচারে ভারতের থেকে শতযোজন এগিয়ে ইরান। ফিফা ক্রমতালিকায় ইরানের স্থান ২০ নম্বরে। আর ভারত সেখানে রয়েছে ১৩৩ নম্বরে। এখনও পর্যন্ত ভারত বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের গণ্ডিই অতিক্রম করতে পারেনি। আর সেই জায়গায় ইরান শেষ তিনটি বিশ্বকাপের মূলপর্বে খেলেছে। এইরকম দলের বিরুদ্ধে ভারত যে পেরে উঠবে না, জানাই ছিল। তবুও অঘটনের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। তাদের সেই স্বপ্ন পূরণ হল না। কাফা নেশনস কাপের দ্বিতীয়ে ম্যাচে ইরানের কাছে ৩–০ ব্যবধানে হার ভারতের। হারলেও খালিদ জামিলের দলের ফুটবলারদের লড়াইয়ের প্রশংসা করতেই হবে।

‌স্কোরলাইনে সবসময় ম্যাচের আসল ছবি ধরা পড়ে না। যেমন এদিন ম্যাচে ইরানের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের ছবি ধরা পড়েনি। ৮৯ মিনিট পর্যন্ত ১ গোলের বেশি হজম করেনি ভারত। শেষ মুহূর্তে যদি ২ গোল না হত, ভারতের লড়াইয়ের আসল ছবিটা বোঝা যেত। খালিদ জামিলের ধূর্ত মস্তিষ্ক ইরানকে আরও বড় ব্যবধানে জয় পেতে দেয়নি।


রক্ষণের সামনে জাল বিছিয়ে প্রতিআক্রমণ। ক্লাব ফুটবলে কোচিং করানোর সময় বরাবরই এই স্ট্র‌্যাটেজিতে দলকে খেলিয়েছেন খালিদ জামিল। শক্তিশালী দল হলে তো কথাই নেই। শক্তিশালী ইরানের বিরুদ্ধেও একই স্ট্র‌্যাটেজি নিয়েছিলেন খালিদ। আর সেই স্ট্র‌্যাটেজির জন্যই তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো দলে প্রথম একাদশে বদল নিয়ে এসেছিলেন। লক্ষ্য ছিল ইরানের আক্রমণ প্রতিহত করা। আর সেই লক্ষ্যেই রক্ষণের সামনে জাল বিছিয়ে দিয়েছিলেন। ইরানের ফুটবলাররা শারীরিক দিক থেকে ভারতীয়দের তুলনায় শক্তিশালী। সেটা মাথায় রেখেই বড় চেহারার ফুটবলারদের প্রথম একাদশে রেখেছিলেন খালিদ। প্রথমার্ধে ইরানের আক্রমণের চাপ থাকলেও দুর্দান্ত লড়াই করেন সন্দেশ, আনোয়াররা। খালিদের পাতা রক্ষণের ফাঁদে বারবার আটকে গেলেন ইরানিরা। ফলে প্রথমার্ধে তিনকাঠি ভেদ করতে পারেনি ইরান।

ম্যাচের ৬০ মিনিটে প্রথম গোল পায় ইরান। মাঝমাঠ থেকে ভেসে আসা বল ধরে দলকে এগিয়ে দেন আমির হোসেন। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। আক্রমণে ঝাঁপিয়ে পড়ার জন্য একসঙ্গে মনবীর, মহেশ ও জিতিনকে নামান খালিদ। এই সময় ইরানের সঙ্গে সমানতালে পাল্লা দেয় ভারত। ৮৭ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারত। কাজে লাগাতে পারেনি। ৮৯ মিনিটে প্রতিআক্রমণে উঠে এসে ইরানের হয়ে ব্যবধান বাড়ান আলিপৌর। ম্যাচের ইনজুরি সময়ে ৩–০ করেন তেরেমি। ৩ গোলে হারলেও খালিদ জামিলের দলের লড়াইকে কুর্নিশ করতেই হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora