ট্রেন্ডিং

Intercontinental Cup 2024

অভিষেক স্মরণীয় হল না মানোলোর, আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচেই মরিশাসের কাছে আটকে গেল ভারত

দুই দলের ব্যবধান অনেকটাই। সেই দলের বিরুদ্ধে জয় এল না ভারতের!‌ আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচেই মরিশাসের কাছে আটকে গেল ভারত। ম্যাচের ফল গোলশূন্য।

মরিশাসের কাছে আটকে গেল ভারত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৩, ২০২৪
Share on:

ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে ৫৫ ধাপ পেছনে মরিশাস। ভারত রয়েছে ১২৪ তম স্থানে। আর মরিশাসের স্থান ১৭৯ নম্বরে। দুই দলের ব্যবধান অনেকটাই। সেই দলের বিরুদ্ধে জয় এল না ভারতের!‌ আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচেই মরিশাসের কাছে আটকে গেল ভারত। ম্যাচের ফল গোলশূন্য। ভারতীয় দলের কোচ হিসেবে অভিষেক সুখের হল না মার্কেস মানোলোর। 

মরিশাসের বিরুদ্ধে খুব একটা খারাপ শুরু করেনি ভারত। ৬ মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল চিংলেনসানার সামনে। অনিরুদ্ধ থাপার কর্নার তিন কাঠিতে রাখতে পারেননি। মরিশাসও বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ শানানোর চেষ্টা করছিল। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিল না। ৩৫ মিনিটে মনবীর সিংয়ের একটা দুরন্ত প্রয়াস রুখে দেন মরিশাস গোলকিপার। মিনিট চারেক পরই সুবিধাজনক জায়গায় ফ্রিকিক পেয়েছিল ভারত। লিস্টন কোলাসো সরাসরি মরিশাসের মানব প্রাচীরে মারেন। 


আরও পড়ুনঃ দুর্ঘটনায় পা হারিয়ে কুস্তিগিরের স্বপ্নপূরণ হয়নি, নীরজ যা পারেননি করে দেখালেন সুমিত


আরও পড়ুনঃ ছোট করে দেখার খেসারত, পাকিস্তানকে হোয়ইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ


আরও পড়ুনঃ ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে, ভারতের সামনে আবার খেলার সুযোগ


দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’‌দুটি পরিবর্তন করেন ভারতীয় দলের কোচ মার্কোস মানোলো। অনিরুদ্ধ থাপা ও লিস্টন কোলাসোর জায়গায় সাহাল আব্দুল সামাদ ও নন্দকুমারকে নামান। ৪৬ মিনিটে একক প্রয়াসে বল নিয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন ছাংতে। তাঁর শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান মরিশাস গোলকিপার। এরপরই খেলায় ফেরে মরিশাস। পরপর বেশ কয়েকটা সুযোগ তৈরি করে। কিন্তু কাজে লাগাতে পারেনি।  

৬৬ মিনিটে আপুইয়াকে তুলে সুরেশকে মাঠে নামান ভারতীয় দলের কোচ মানোলো। তাতেও ছন্দ ফেরেনি। আসলে ভারতীয় দলের খেলায় বোঝাপড়ার অভাব প্রকট হয়ে দেখা দিয়েছিল। মাত্র দুদিন এক সঙ্গে প্র‌্যাকটিস করে মাঠে নেমেছিল ভারত। তাই সেভাবে ছন্দে দেখা যায়নি। আক্রমণভাগেও মনবীররা নিজেদের মেলে ধরতে পারেননি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora