৫ ওভার তখনও শেষ হয়নি। ডাগ আউটে ফিরে গেছেন অধিনায়কসহ প্রথম সারির ৪ ব্যাটার। বোলিংয়ে আগুন ঝড়াচ্ছেন মহম্মদ সামি, প্রিন্স যাদবরা। টার্গেট কম থাকা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সব হিসেব উল্টে দিলেন সমীর রিজভি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। লখনউর বিরুদ্ধে দিল্লির টানা পঞ্চম আইপিএল জয়।
দলকে জেতানোর পথে সমীর রিজভি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ০২, ২০২৬
Share on:
৫ ওভার তখনও শেষ হয়নি। ডাগ আউটে ফিরে গেছেন অধিনায়কসহ প্রথম সারির ৪ ব্যাটার। বোলিংয়ে আগুন ঝড়াচ্ছেন মহম্মদ সামি, প্রিন্স যাদবরা। টার্গেট কম থাকা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের জয় নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সব হিসেব উল্টে দিলেন সমীর রিজভি। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। লখনউর বিরুদ্ধে দিল্লির টানা পঞ্চম আইপিএল জয়। ২০২৩ সাল থেকে লখনউর কাছে একটা ম্যাচেও হারেনি দিল্লি।
লখনউর একনা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আইপিলের প্রথম দুটি ম্যাচে যেমন রানের বন্যা দেখা গিয়েছিল, এই ম্যাচে সেটা হয়নি। লুঙ্গি এনগিডি, টি নটরাজন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলদের দুরন্ত বোলিংয়ের সামনে ১৮.৪ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। আব্দুল সামাদ সর্বোচ্চ ৩৬ রান করেন। মিচেল মার্শ করেন ৩৫। বাকি কোনও ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ঋষভ পন্থ (৯ বলে ৭) থেকে শুরু করে এইডেন মার্করাম (৮ বলে ১১), আয়ুশ বাদোনি (০) নিকোলাস পুরানের (৮ বলে ৮) তাবড় তাবড় ব্যাটাররা ব্যর্থ। দিল্লির হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন লুঙ্গি এনগিডি এবং টি নটরাজন। দুজনই ৩টি করে উইকেট নেন। কুলদীপ যাদব ২টি উইকেট পান।
লক্ষ্য কম হলেও রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম বলেই কেএল রাহুলকে (০) তুলে নেন মহম্মদ সামি। এরপর নীতীশ রানাকে ( ১৭ বলে ১৫) ফেরন মহসিন খান। পঞম ওভারে পরপর ২ বলে পাথুম নিসঙ্কা (১) এবং অক্ষর প্যাটেলকে (০) তুলে নিয়ে দিল্লিকে চাপে ফেলে দেন প্রিন্স যাদব। মাত্র ৪.৩ ওভারে ২৬ রানে ৪টি উইকেট হারায় দিল্লি। ওই সময় মনে হচ্ছিল ম্যাচ লখনউয়ের অনুকূলে চলে গেছে। এই পরিস্থিতিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ ব্যাটার সমীর রিজভি। লখনউর জোরে বোলারদের গতির আগুন সামলে দলকে এগিয়ে নিয়ে যান। তাঁকে যোগ্য সহায়তা করেন ট্রিস্টান স্টাবস।
চাপ সামলে দলকে জয়ে দিকে এগিয়ে নিয়ে যান রিজভি ও স্টাবস। ১৭.১ ওভারে ১৪৫/৪ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। রিজভি ৪৭ বলে অপরাজিত ৭০ রান করেন, যার মধ্যে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা। ট্রিস্টান স্টাবস ৩২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। দুজনে পঞ্চম উইকেটে ১১৯ রানের একটা দুর্দান্ত জুটি গড়েন। লখনউর হয়ে প্রিন্স যাদব ২০ রানে ২টি, সামি ২৮ রানে ও মহসিন ১৯ রানে ১টি উইকেট পান।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.