ট্রেন্ডিং

ISL 2024-25

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জঘন্য ফুটবল, ৩–০ ব্যবধানে হেরে লজ্জা আরও বাড়াল মহমেডান

প্রথম পর্বের লড়াইয়ে ঘরের মাঠে এই কেরালা ব্লাস্টার্সের কাছে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল মহমেডানকে। সেই ম্যাচে অবশ্য যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়েছিলেন আন্দ্রে চেরনিশভের ফুটবলাররা। কেরলের মাঠে অসহায় আত্মসমর্পন। জঘন্য ফুটবল উপহার দিয়ে ৩–০ ব্যবধানে হেরে লজ্জা আরও বাড়াল মহমেডান।

কেরালা ব্লাস্টার্সের কাছে অসহায় আত্মসমর্পন মহমেডানের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৪
Share on:

প্রথম পর্বের লড়াইয়ে ঘরের মাঠে এই কেরালা ব্লাস্টার্সের কাছে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল মহমেডানকে। সেই ম্যাচে অবশ্য যথেষ্ট ভাল ফুটবল উপহার দিয়েছিলেন আন্দ্রে চেরনিশভের ফুটবলাররা। কেরলের মাঠে অসহায় আত্মসমর্পন। জঘন্য ফুটবল উপহার দিয়ে ৩–০ ব্যবধানে হেরে লজ্জা আরও বাড়াল মহমেডান। 

মহমেডানের বিরুদ্ধে মাঠে নামার আগে একেবারেই ভাল জায়গায় ছিল না কেরালা ব্লাস্টার্স। শেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতে হার। ব্যর্থতার জন্য সরিয়ে দেওয়া হয়েছে ড্যানিশ কোচ মিখাইল স্টেরকে। সমস্যায় জর্জরিত কেরলের বিরুদ্ধেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ মহমেডান। ঘরের মাঠে অবশ্য কেরালা ব্লাস্টার্সেরই দাপট ছিল। তবে প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। দু’‌একবার মহমেডান গোলকিপার ভাস্কর রায়কে পরীক্ষার মুখে ফেলেছিলেন নোয়ারা। ইনজুরি সময়ে অবশ্য মহমেডানকে বাঁচিয়ে দেয় পোস্ট। লুনার সেন্টার হেডে বক্সের মধ্যে বল নামিয়ে দিয়েছিলেন নোয়া। কোরুর হেড পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে মহমেডানের বলার মতো তেমন কোনও সুযোগ ছিল না।


দ্বিতীয়ার্ধে মহমেডানের ওপর আরও চেপে বসে কেরালা ব্লাস্টার্স। ৫৫ মিনিটে মহমেডানের নিশ্চিত পতন রোধ করেন গোলকিপার ভাস্কর রায়। নোয়ার কর্নারে হেড করেছিলেন ড্রিনসিচ। দুর্দান্তভাবে বাঁদিকে ঝাঁপিয়ে নিশ্চিত গোল বাঁচান ভাস্কর। বল তাঁর হাতে গেলে বার ছুয়ে বেরিয়ে যায়। ৬২ মিনিটে ভাস্করের ভুলেই এগিয়ে যায় কেরালা। নোয়ার কর্নার গ্রিপ না করে ঘুষি মেরে বার করতে গিয়েছিলেন। বল তাঁর মুঠোর পেছনের দিকে গেলে জালে জড়িয়ে যায়। ৮০ মিনিটে কোরুর সেন্টার থেকে ব্যবধান বাড়ান নোয়া। ৯০ মিনিটে মহমেডানের কফিনে তৃতীয় পেরেক পোঁতেন কোয়েফ। বাঁদিক থেকে সেন্টার করেছিলেন লুনা। ডানপায়ের শটে গোল করেন কোয়েফ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora