ট্রেন্ডিং

ISL 2024-25

রবি হাঁসদার গোলে শেষ ম্যাচে মান বাঁচাল মহমেডান, ২ গোলে পিছিয়ে পড়েও ড্র পাঞ্জাবের সঙ্গে

লক্ষ্য ছিল শেষ ম্যাচে পাঞ্জাব এফসি–কে হারিয়ে এই মরশুমে আইএসএল অভিযান শেষ করা। স্বপ্ন পূরণ হল না সাদা–কালো ব্রিগেডের। বরং রবি হাঁসদার গোলে কোনও রকমে হার বাঁচাল মহমেডান। ম্যাচের ফল ২–২। ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন সাদা–কালো ব্রিগেডের।

পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে সমতা ফেরানোর পর মহমেডান ফুটবলারদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৫
Share on:

লক্ষ্য ছিল শেষ ম্যাচে পাঞ্জাব এফসি–কে হারিয়ে এই মরশুমে আইএসএল অভিযান শেষ করা। স্বপ্ন পূরণ হল না সাদা–কালো ব্রিগেডের। বরং রবি হাঁসদার গোলে কোনও রকমে হার বাঁচাল মহমেডান। ম্যাচের ফল ২–২। ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন সাদা–কালো ব্রিগেডের। ১৩ পয়েন্টে সবার শেষে লিগ অভিযান শেষ করল মহমেডান। সবথেকে বড় কথা ঘরের মাঠে একটাও জয় এল না মহমেডানের।

পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে ঘরের মাঠেও দাপট দেখাতে পারেনি মহমেডান। বরং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সাদা–কালো ব্রিগেডকে চাপে রেখেছিল পাঞ্জাব এফসি। প্রচণ্ড গতিতে দ্রুত পাস খেলে মহমেডান বক্সে বারবার হানা দিচ্ছিলেন এসেকুয়েল ভিদাল, লুকা মাজসেনরা। গোটা মরশুমে ভোগানো মহমেডান রক্ষণ পাঞ্জাব এফসি–র বিরুদ্ধেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। ম্যাচের ৯ মিনিটের মধ্যেই এগিয়ে যায় পাঞ্জব এফসি। মহামেডান রক্ষণের ভুলে এসেকুয়েল ভিদাল। সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মহমেডানও। জোহেরলিয়ানার শট আটকে পাঞ্জাবকে রক্ষা করেন গোলকিপার। ম্যাচের প্রথমার্ধে ফল থাকে ১–০।


দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল পাঞ্জাব এফসি–র। মহমেডানও ম্যাচে ফেরার চেষ্টা করছিল। ৫৩ মিনিটে আডিঙ্গার ভুলে ব্যবধান বাড়ান লুকা মাজসেন। ৫৮ মিনিটে মহমেডানের হয়ে ব্যবধান কমান দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামা মার্ক আন্দ্রে। আক্রমনে গতি বাড়াতে ম্যাচের ৬২ মিনিটে মনবীর সিংয়ের পরিবর্তে রবি হাঁসদাকে মাঠে নামান মহমেডানের সহকারী কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। মাঠে নামার ৪ মিনিটে মধ্যেই সমতা ফেরান রবি। আইএসএলে এটাই তাঁর প্রথম গোল।  ২৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আইএসএল শেষ করল মহমেডান। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora