পরপর তিন মরশুম কলকাতা লিগে চ্যাম্পিয়ন প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে সমর্থকদের। প্রত্যাশা আরও বেড়েছে গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার সুযোগ পাওয়ায়। আইএসএলের জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো সিনিয়র দলের কোনও ফুটবলারকেই কলকাতা লিগে খেলাচ্ছে না মহমেডান। তরুণ ফুটবলারদের নিয়ে খেলছেন উগান্ডার কোচ হাকিম সেনজেন্দো। কলকাতা লিগে তরুণ দলই তাঁর ভরসা।
আগের ম্যাচে খিদিরপুরের কাছে আটকে গেলেও জয়ে ফিরতে মরিয়া মহমেডান। লক্ষ্য কালীঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নেওয়া। ফুটবলাররা ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি। তবে কালীঘাট ম্যাচের আগে মহমেডান কোচকে চিন্তায় রাখবে দলের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা। খিদিরপুরের বিরুদ্ধে একটাও পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি।
যদিও মহমেডান কোচ হাকিম সেনজেন্দো জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আগের ম্যাচে যে দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, সেকথাও স্বীকার করে নিয়েছেন। কালীঘাট মিল সঙ্ঘের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেন, ‘আগের ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। শুক্রবার অন্য ম্যাচ হবে। আশা করছি সেরাটা দিয়ে আমরা জয় তুলে নিতে পারব। দলে কয়েকজন ফুটবলারের চোট আছে। পরিবর্তরা মাঠে নামার জন্য তৈরি।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.