ট্রেন্ডিং

CFL 2025

দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মোহনবাগান, কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে জয় ৪ গোলে

পুলিশ এসি–র কাছে হার দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল ডেগি কার্ডোজোর দল। বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে উড়িয়ে দিল ৪–০ ব্যবধানে।

অবশেষে স্বস্তি। জয়ের পর মোহনবাগান ফুটবলারদের উচ্ছ্বাস।

আরিয়ান চৌধুরি

শেষ আপডেট: জুলাই ০৩, ২০২৫
Share on:

পুলিশ এসি–র কাছে হার দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল ডেগি কার্ডোজোর দল। বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে উড়িয়ে দিল ৪–০ ব্যবধানে। 

প্রথম ম্যাচে পুলিশ এসি–র বিরুদ্ধে জার্সি দেখে চিনতে হয়েছিল মোহনবাগানকে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব চোখে পড়েছিল। বিষয়টা নজর এড়ায়নি সবুজমেরুন কোচ ডেগি কার্ডোজোর। এই কদিনের অনুশীলনে সেদিকেই বাড়তি নজর দিয়েছিলেন। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এদিন বাগান ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার ছাপ দেখা গেল। অনেকটাই সাবলীল মনে হল পাসাং দর্জি, মিংমা শেরপা, সালাউদ্দিনদের।

এদিন কালীঘাটের বিরুদ্ধে আধিপত্য নিয়েই শুরু করেছিল মোহনবাগান। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল। মাঝমাঠের কর্তৃত্ব তুলে নেন সালাউদ্দিন, থংসিন, মিংমা শেরপারা। বল দখলের লড়াইয়ে কালীঘাটকে পেছনে ফেলে দেয় সবুজমেরুন ব্রিগেড। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ম্যাচের ২১ মিনিটে তিনজনকে কাটিয়ে দলকে এগিয়ে দেন বাগান অধিনায়ক সন্দীপ মালিক। ২৮ মিনিটে আত্মঘাতী গোলে ২–০। সালাউদ্দিনের সেন্টার ঘুসি মেরে বিপদমুক্ত করতে গিয়েছিলেন কালীঘাট গোলকিপার রুমিত যাদব। বল লেন ডংগেলের গায়ে লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে ২–০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে মোহনবাগান।


আরও পড়ুনঃ মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোতা


দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের দাপট অব্যাহত ছিল। শুরুতেই কয়েকটা সুযোগও তৈরি করে। ম্যাচের ৫১ মিনিটে সন্দীপ মালিকের সেন্টার থেকে দুর্দান্ত সাইড ভলিতে গোল করেন পাসাং দর্জি৷ ৭৩ মিনিটে ৪–০ করেন সালাউদ্দিনের পরিবর্ত হিসেবে মাঠে নামা আদিল আবদুল্লা। শেষদিকে রোশন সিং, পাসাং দর্জিরা গোলের সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়ত। ম্যাচের শেষ দিকে অফসাইডের জন্য মোহনবাগানের একটা গোল বাতিল হয়। এদিন দলের খেলায় খুশি বাগান কোচ ডেগি কার্ডোজো। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora