ট্রেন্ডিং

ISL 2026: MB vs North East United

প্রবল বৃষ্টি, বজ্রপাত, খেলা বন্ধ থাকল দেড় ঘন্টা, রবসনের গোলে নর্থ ইস্টকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

এবারের আইএসএলে লিগ টেবিলে চলছে সাপ–লুডোর খেলা। একদিন একটা দল এগিয়ে যাচ্ছে তো, পরের দিনই অন্যদল তাকে টপতে যাচ্ছে। লড়াইটা তীব্র মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি–র মধ্যে। এই যেমন নর্থ ইস্ট ইউনাইটেডকে ১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২০।

গোলের পর রবসন।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬
Share on:

এবারের আইএসএলে লিগ টেবিলে চলছে সাপ–লুডোর খেলা। একদিন একটা দল এগিয়ে যাচ্ছে তো, পরের দিনই অন্যদল তাকে টপতে যাচ্ছে। লড়াইটা তীব্র মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি–র মধ্যে। এই যেমন নর্থ ইস্ট ইউনাইটেডকে ১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মোহনবাগান। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২০। 

গুয়াহাটিতে প্রবল ঝড়–বৃষ্টির দাপট। সঙ্গে তীব্র বজ্রপাত। মাঠের একধারে পুকুরের মতো জমা জল। ঘটনাবহুল এই ম্যাচ প্রায় ঘন্টা দেড়েক বন্ধ ছিল বৃষ্টির জন্য ম্যাচ শেষ হতে গভীর রাত। বৃষ্টির মধ্যেও চলল খেলা। দেখে মনে হচ্ছিল ফুটবল নয়, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে চলছে ওয়াটারপোলো খেলা। রেফারি যেনতেন প্রকারে ম্যাচ শেষ করতে মরিয়া। যদিও বৃষ্টি জয় আটকাতে পারেনি মোহনবাগানের।

ম্যাচের শুরু থেকেই দাপট সবুজ–মেরুণ ব্রিগেডের। মোহনবাগানের ঝড়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে নর্থ ইস্ট ইউনাইটেড। লিস্টন কোলাসোর কাছ থেকে বল পেয়ে নর্থ ইস্টের পেনাল্টি বক্সে ঢুকে রবসন রবিনহোকে পাস দেন সাহাল আব্দুল সামাদ। ডান পায়ের নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন রবসন। এগিয়ে যাওয়ার পর আক্রমণে আরও গতি বাড়ায় মোহনবাগান। ২৪ মিনিটে নর্থ ইস্ট গোলকিপার গুরমমাত সিংকে একা পেয়েও গোল করতে পারেননি লিস্টন। ২ মিনিট পর রবসনও সহজ সুযোগ নষ্ট করেন। 


নর্থ ইস্টের সামনেও সমতা ফেরানোর সুযোগ এসেছিল। ম্যাচের ৩৬ মিনিটে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে একা পেয়েও বল বাইরে মারেন পার্থিব গগৈ। ২ মিনিট পর লালরিনজুয়ালার শট আটকান টম আলড্রেড। প্রথমার্ধের শেষদিকে আরও সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি। এর মধ্যেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই রেফারি প্রথমার্ধের খেলা শেষ করেন।

প্রবল বৃষ্টিতে ম্যাঠে জল জমে যাওয়ায় সময়মত দ্বিতীয়ার্ধে খেলা শুরু করা। রেফারি ও ফুটবলাররা মাঠে এসেও ফিরে যান। বৃষ্টি কমলেও সেই সময় প্রবল বজ্রপাত হচ্ছিল। ৩০ মিনিট পর রেফারিরা মাঠ পরিদর্শনে নামেন। মাঝমাঠে জল না থাকলেও কর্নার ফ্ল্যাগের কাছে প্রচুর জল। মাঠকর্মীরা বালতি বালতি করে জল ছেঁকে জল বার করে দেন। দেড় ঘন্টা পর খেলা শুরু হলেও আবার প্রবল বৃষ্টি শুরু হয়। তার মাঝেই খেলা শেষ করেন রেফারি। দ্বিতীয়ার্ধে মাঠে জল জমে যাওয়ায় বৃষ্টির মধ্যে ফুটবলারর ঝুঁকি নেননি। তাই খেলা সেভাবে জমে ওঠেনি।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora