ট্রেন্ডিং

Mohun Bagan Super Giants

‌কলকাতায় চলে এলেন বাগান কোচ মোলিনা, কাল থেকে নেমে পড়ছেন অনুশীলনে

কলকাতায় চলে এলেন মোহনবাগান সুপার জায়ান্টস কোচ হোসে মোলিনাও। রবিবার সাত সকালেই তিনি কলকাতায় পা রেখেছেন। কলকাতা বিমানবন্দরে নতুন কোচকে স্বাগত জানাতে মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তারা ছাড়াও হাজির ছিলেন বেশকিছু সমর্থক।

মোহনবাগান সুপার জায়ান্টস কোচ হোসে মোলিনা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৪
Share on:

ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত আগেই চলে এসেছেন। দল নিয়ে অনুশীলনেও নেমে পড়েছেন। এবার কলকাতায় চলে এলেন মোহনবাগান সুপার জায়ান্টস কোচ হোসে মোলিনাও। রবিবার সাত সকালেই তিনি কলকাতায় পা রেখেছেন। কলকাতা বিমানবন্দরে নতুন কোচকে স্বাগত জানাতে মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তারা ছাড়াও হাজির ছিলেন বেশকিছু সমর্থক।

এদিন যখন বিমানবন্দর থেকে বার হন হোসে মোলিনা, তাঁকে মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। মালাও পরিয়ে বরণ করে নেওয়া হয় নতুন কোচকে। তুলে দেওয়া হয় পুস্পস্তবক। মোলিনার নামে স্লোগান দিতেও দেখা যায় মোহনবাগান সমর্থকদের। তাঁর নামে গানও গাইতে শোনা যায় সমর্থকদের। বাগান সমর্থকদের এই আবেগ দেখে আপ্লুত মোলিনা। বিমানবন্দর ছাড়ার সময় তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন।


আরও পড়ুনঃ প্রথম ম্যাচে নজর কাড়তে ব্যর্থ অ্যালড্রেড, ছন্নছাড়া বাগানে ফুল ফোটালেন সুহেল ভাট


আরও পড়ুনঃ পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় হকিতে, হরমনপ্রীতরা বুঝিয়ে দিলেন পদকের জন্য তৈরি


২৯ জুলাই, সোমবার মোহনবাগান দিবস। ক্লাবের এই বিশেষ দিনেই ফুটবলারদের নিয়ে মাঠে নেমে পড়বেন মোলিনা। ডুরান্ড কাপে ৮ আগস্ট মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। এখন দেখার ওই ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে বসেন কিনা। তবে কোচ হিসেবে বাস্তব রায়ের নাম নথিভূক্ত করানো হয়েছে। ১৮ আগস্ট ডুরান্ড কাপের ডার্বি। ডার্বিতে শক্তিশালী দল নামানোর পরিকল্পনা রয়েছে মোহনবাগান কর্তাদের। ডার্বির আগে ফুটবলারদের তৈরি করতে ২১ দিন সময় পাবেন হোসে মোলিনা।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora