ট্রেন্ডিং

Mohun Bagan

ব্রেন্ডন হামিলসহ তিন বিদেশিকে ছেড়ে দিল মোহনবাগান, নতুনভাবে রক্ষণ সাজানোর ভাবনা

তিনজন বিদেশিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। কোন তিন বিদেশিকে ছাড়া হচ্ছে, শুক্রবারই মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বাতিলের তালিকায় ব্রেন্ডন হামিল, জনি কাউকো এবং হেক্টর ইউস্তেকে।

ব্রেন্ডন হামিল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:

সামনের মরশুমের জন্য বিদেশি বাছাইয়ের ব্যাপারে মোহনবাগান সুপার জায়ন্টসকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল। লাল–হলুদ শিবির প্রায় সব বিদেশি চূড়ান্ত করে ফেললেও পিছিয়ে রয়েছে সবুজ–মেরুন। এখনও নতুন কোনও বিদেশি চূড়ান্ত করেনি মোহনবাগান। তবে তিনজন বিদেশিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোন তিন বিদেশিকে ছাড়া হচ্ছে, শুক্রবারই মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বাতিলের তালিকায় ব্রেন্ডন হামিল, জনি কাউকো এবং হেক্টর ইউস্তেকে।

নতুন মরশুমে বিদেশি নির্বাচন সতর্কভাবেই করতে চায় মোহনবাগান। ব্রেন্ডল হামিল ও হেক্টর ইউস্তে গত মরশুমে রক্ষণকে সেভাবে নিশ্চয়তা দিতে পারেননি। তবে জনি কাউকো দলে যোগ দেওয়ার পর মোহনবাগানের মাঝমাঠ অনেকটাই পোক্ত হয়েছিল। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা অনেক গোলের বল পেয়েছিলেন। কাউকোকে ছেড়ে দেওয়াটা অবাক করার মতোই ঘটনা। তবে কাউকোর বয়স হয়েছে। অনেকটাই চোটপ্রবন। তাই হয়তো তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান কর্তারা। তাছাড়া নতুন কোচ মোলিনা নিজের পছন্দের বিদেশিদের নিয়ে দল সাজাতে চান। 


হামিল, ইউস্তে, কাউকোকে ছেড়ে দিলেও আক্রমণভাগের তিন বিদেশি জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস ও আর্মান্দো সাদিকুকে এখনও পর্যন্ত ধরে রেখেছে। তবে শোনা যাচ্ছে ভাল স্ট্রাইকারের খোঁজ পেলে আর্মান্দো সাদিকুকেও ছেড়ে দেওয়া হতে পারে। নতুন বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছেন মোহনবাগান কর্তারা। কোচ মোলিনার সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে, রাকিপকে আরও ২ বছরের জন্য রেখে দিল ইস্টবেঙ্গল। তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে। ২০২৫–২৬ পর্যন্ত তিনি লাল–হলুদ জার্সি গায়ে খেলবেন। রক্ষণের আর এক ফুটবলার নিশু কুমারের সঙ্গেও আরও একবছর চুক্তি বাড়িয়েছেন লাল–হলুদ কর্তারা। কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব নেওয়ার আগে এই দুই ফুটবলার সেভাবে খেলার সুযোগ পাচ্ছিলেন না। কুয়াদ্রাত আসার পরই এই দুই ফুটবলার সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরতে সক্ষম হন। আগামী মরশুমেও ক্লেইটন সিলভার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora