ট্রেন্ডিং

Mohun Bagan Super Giants

ইরানে খেলতে না যাওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বাতিল মোহনবাগান সুপার জায়ান্ট

ট্র‌্যাক্টর এফসি–র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর গ্রুপ লিগের ম্যাচ খেলতে ইরানের তাবরিজে না যাওয়ায় প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হল মোহনবাগান সুপার জায়ান্টকে। এএফসি–র পক্ষ থেকে সোমবারই মোহনবাগানকে বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ নিয়ে স্বপ্ন দেখেছিলেন পেত্রাতোসরা। স্বপ্নপূরণ হল না। প্রতিযোগিতা থেকে বাতিল মোহনবাগান।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০৮, ২০২৪
Share on:

ট্র‌্যাক্টর এফসি–র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–এর গ্রুপ লিগের ম্যাচ খেলতে ইরানের তাবরিজে না যাওয়ায় প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হল মোহনবাগান সুপার জায়ান্টকে। এএফসি–র পক্ষ থেকে সোমবারই মোহনবাগানকে বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রতিযোগিতা থেকে শুধু বাতিল করাই নয়, মোহনবাগানের পয়েন্ট ও গোলও কেটে নেওয়া হয়েছে। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২–তে এবছর গ্রুপ ‘‌এ’‌–তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে প্রথম ম্যাচ ছিল তাজিকিস্তানের এফসি রাভশনের বিরুদ্ধে। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল। ২ অক্টোবর ইরানের ট্র‌্যাক্টর এফসি–র সঙ্গে তাবরিজে খেলা ছিল। কিন্ত নিরপত্তার অজুহাতে ইরানে খেলতে যায়নি মোহনবাগান। বেঙ্গালুরু থেকেই কলকাতা ফিরে এসেছিল। মোহনবাগানের পক্ষ থেকে এএফসি–কে ই–মেল করে জানানো হয় ফুটবলারদের নিরাপত্তার কারণে ইরানে যাওয়া সম্ভব নয়। ম্যাচের দিন পরিবর্তনের পাশাপাশি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধও করা হয়। কিন্তু এএফসি–র পক্ষ থেকে মোহনবাগানের আবেদনে সাড়া দেওয়া হয়নি।


ইজরায়েলের হামলায় ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে সঙ্কট তীব্র হয়ে উঠেছে। ইরান ইজরায়েলের ওপর রকেট নিক্ষেপ করলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে মোহনবাগান ক্লাবের ৩৫ জন ফুটবলার ইরান যেতে অস্বীকার করেন। তাঁরা ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ইরানে না যাওয়ার কথা জানায়। সেই চিঠিও এএফসি–কে পাঠিয়ে দিয়েছিল মোহনবাগান। তাতেও কোনও কাজ হয়নি। 

এএফসি–পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার ৫.‌৬ নম্বর ধারা অনুযায়ী ট্র‌্যাক্টর এফসি–র বিরুদ্ধে খেলতে না যাওয়ায় মোহনবাগানের সব খেলা বাতিল করে দেওয়া হয়েছে। এও জানানো হয়েছে, এএফসি–র ৮.‌৩ ধারা অনুযায়ী গ্রুপ ‘‌এ’‌–এর ক্রমতালিকা করার সময় মোহনবাগানের কোনও পয়েন্ট গন্য করা হবে না। মোহনবাগান না যাওয়ার কথা জানালেও ম্যাচের আগের দিন নির্ধারিত সূচি মেনেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ট্র‌্যাক্টর এফসি–র কোচ।    

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora