ট্রেন্ডিং

Women SAAF Championship

মহিলাদের সাফে ভারত–নেপাল ম্যাচে তুমুল উত্তেজনা, দু’‌দফায় খেলা বন্ধ ৭০ মিনিট, টাইব্রেকারে হেরে বিদায় বালা দেবীদের

মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত–নেপাল দ্বিতীয় সেমিফাইনালে তুমুল উত্তেজনা। মাঠে দর্শক হামলা। দু’‌দফায় খেলা বন্ধ থাকল ৮২ মিনিট। শেষ পর্যন্ত ভারতকে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল নেপাল।

এবারও স্বপ্নপূরণ হল না। নেপালের কাছে সেমিফাইনালে হেরে বিদায় ভারতের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৪
Share on:

ম্যাচ তো নয়, যেন যুদ্ধক্ষেত্র। মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত–নেপাল দ্বিতীয় সেমিফাইনালে তুমুল উত্তেজনা। মাঠে দর্শক হামলা। দু’‌দফায় খেলা বন্ধ থাকল ৮২ মিনিট। শেষ পর্যন্ত ভারতকে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল নেপাল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। ২ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নিতে ব্যর্থ বালা দেবীরা।

ম্যাচের বয়স তখন ৭২ মিনিট। দুর্দান্ত শটে গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর। এরপরই দশরথ রঙ্গশালা স্টেডিয়াম হয়ে ওঠে রঙ্গমঞ্চ। ভারতীয় ফুটবলাররা সেই সময় গোলের সেলিব্রেশনে ব্যস্ত। নেপালি ফুটবলারা সেন্টার সার্কেলে বল বসিয়ে দাঁড়িয়ে। ভুটানের রেফারি ওম চাকি খেলা শুরুর বাঁশিও বাঁজিয়ে দেন। ফাঁকা গোলে বল পাঠিয়ে দেন নেপালের প্রীতি রাই। ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ জানালে রেফারি নিজের ভুল বুঝতে পেরে গোল বাতিল করে দেন। এরপই অগ্নিগর্ভ হয়ে ওঠে গ্যালারি। মাঠে বোতল ছুড়তে থাকেন দর্শকরা। রেফারি খেলা বন্ধ করে দেন। ভারতীয় ফুটবলাররা মাঠের মাঝখানে আশ্রয় নেন। প্রায় ৭০ মিনিট পর আবার খেলা শুরু হয়।


আরও পড়ুনঃ মহিলাদের ক্রিকেটেও দাপট, ভারতকে ৭৬ রানে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড


গ্যালারি উত্তপ্ত হতে শুরু করেছিল ম্যাচের প্রথমার্ধেও। বক্সের মধ্যে হাতে বল লাগান ভারতের এক ফুটবলার। ভুটানের রেফারি পেনাল্টি দেননি। দর্শকরা ক্ষোভ জানাতে থাকেন। দর্শকদের ক্ষোভ চরমে ওঠে ম্যাচের ৫১ মিনিটে। লাল কার্ড দেখিয়ে রেখা পোডেলকে মাঠ থেকে বার করে দেন রেফারি। আগেই একটা হলুদ কার্ড দেখেছিলেন নেপালের এই স্ট্রাইকার। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন দর্শকরা। মাঠে বোতল ছুড়তে থাকেন। রেফারি খেলা বন্ধ করে দেন। প্রায় ১২ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। এরপর সঙ্গীতা বাসফোরের গোলে এগিয়ে যায় ভারত। তারপর আবার নাটক। 

৭০ মিনিট পর খেলা শুরু হয়। ম্যাচের বাকি সময়ও ছিল উত্তেজনায় ভরা। খেলা শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই প্রতি আক্রমণ থেকে নেপালকে সমতায় ফেরান সাবিত্রা ভান্ডারি। ম্যাচের বাকি সময় কোনও দলি আর গোল করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা ১–১ থাকার পর সরাসরি টাইব্রেকারের সাহায্য নেওয়া হয়। টাইব্রেকারে নেপালের হয়ে সাবিত্রা ভান্ডারি, গীতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি গোল করেন। ভারতের হয়ে গোল করেন মনীষা ও করিশ্মা সিরভোইকর। অধিনায়ক আশালতা দেবীর শট পোস্টে লাগে। চানু সরোখাইবামের শট আটকে দেন নেপালের গোলকিপার অঞ্জনা রানা মাগার। অন্য সেমিফাইনালে ভুটানকে ৭–১ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora