ট্রেন্ডিং

Euro Cup

কমলা ঝড়ে উড়ে গেল রোমানিয়া, ইউরো কাপের শেষ আটে তুরস্কর সামনে হল্যান্ড

রোমানিয়াকে ৩–০ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠল হল্যান্ড। হল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ডোনিয়েল মালেন। একটা গোল কোডি গাকপোর। অন্য ম্যাচে, অস্ট্রিয়াকে ২–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্ক। শেষ আটে তুরস্কর সামনে হল্যান্ড।

হল্যান্ড

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৩, ২০২৪
Share on:

একসময় বিশ্ব ফুটবলে দাপিয়ে বেরিয়েছেন জোহান ক্রুয়েফ, রোনাল্ড কোম্যান, রুদ গুলিট, মার্কো ব্যান বাস্তেনরা। মাঝে কোথায় যেন হারিয়ে গিয়েছিল হল্যান্ড। ২০২২ কাতার বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি। আবার স্বমহিমায় ফিরে আসছে হল্যান্ড। এবার ইউরো কাপে চলছে কমলা ঝড়। রোমানিয়াকে ৩–০ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠল হল্যান্ড। হল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ডোনিয়েল মালেন। একটা গোল কোডি গাকপোর। অন্য ম্যাচে, অস্ট্রিয়াকে ২–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্ক। 

যদিও ম্যাচের শুরুতেই ডাচ রক্ষণকে নাড়িয়ে দিয়েছিল রোমানিয়া। ২ মিনিটে রাজভান মারিনের দুরন্ত থ্রু কোনও রকমে বিপদমুক্ত করেন ডেনজিল ডামফ্রিস। এরপরই খেলাটা ধরে নেয় হল্যান্ড। আক্রমণ ঝড় তোলেন কোডি গাকপো, ডোনিয়েল মালেন, ভার্জিল ভ্যান উইকরা। ৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল হল্যান্ডের সামনে। জাভি সাইমন্সের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হল্যান্ডকে। ২০ মিনিটে জাবি সাইমন্সের পাস ধরে বক্সের ভেতরে ঢুকে দুরন্ত শটে গোল করেন গাকপো।


দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে স্টিভেন বেরেখোয়েনের পরিবর্তে ডোনিয়েল মালেনকে নামান ১৯৮৮ সালে শেষবার ইউরো জয়ী দলের অন্যতম সদস্য ও বর্তমান দোলের কোচ রোনাল্ড কোম্যান। এতে আক্রমণের ধার আরও বাড়ে। ৬৩ মিনিটে রোমানিয়ার জালে আরও একবার বল ঢুকিয়েছিলেন গাকপো। অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ৪৩ মিনিটে গাকপোর পাস খেরে ২–০ করেন মালেন। ইনজুরি সময়ে নিজেদের সীমানা থেকে বল নিয়ে একক প্রয়াসে দুরন্ত শটে ব্যবধান বাড়ান তিনি। 

অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২–১ ব্যবধাএ হারিয়েছে তুরস্ক। তুরস্কের হয়ে জোড়া গোল করেনমেরি দেমিরাল। অস্ট্রিয়ার হয়ে ব্যবধান কমান মিখাইল গ্রেগোঘিচ। কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিরুদ্ধে খেলবে তুরস্ক। ৫ ও ৬ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ৫ জুলাই স্টুটগার্টে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলবে জার্মানি ও স্পেন। ওইদিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে পর্তুগাল ও ফ্রান্স। ৬ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। একই দিনে হবে হল্যান্ড–তুরস্ক ম্যাচ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora