ম্যাচের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় স্পেনের, ইউরোয় স্বপ্ন শেষ আয়োজক জার্মানির
৯৯৬ সালে জুর্গেন ক্লিন্সম্যান, অলিভার বিয়েরহফ, রেনে স্নেইডার, জুর্গেন কোহলারদের হাত ধরে শেষবার ইউরো কাপ জিতেছিল জার্মানি। ঘরের মাঠে এবার দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটানোর সুযোগ ছিল। স্পেনের কাছে ১–২ ব্যবধানে হেরে ইউরো কাপ অভিযান শেষ আয়োজক জার্মানির।
স্পেন ও জার্মানি ম্যাচের মুহূর্ত
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০৬, ২০২৪
Share on:
ঘরের মাঠে ইউরো কাপ ঘিরে স্বপ্ন দেখেছিলেন জার্মানরা। কাই হাভার্ৎজ, জামাল মুসিয়ালা, টনি ক্রুজদের ফুটবল স্বপ্ন দেখিয়েছিল সমর্থকদের। কিন্তু শেষরক্ষা হল না। স্পেনের কাছে ১–২ ব্যবধানে হেরে ইউরো কাপ অভিযান শেষ আয়োজক জার্মানির।
১৯৯৬ সালে জুর্গেন ক্লিন্সম্যান, অলিভার বিয়েরহফ, রেনে স্নেইডার, জুর্গেন কোহলারদের হাত ধরে শেষবার ইউরো কাপ জিতেছিল জার্মানি। ঘরের মাঠে এবার দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটানোর সুযোগ ছিল নাগলসম্যানদের দলের সামনে। কিন্তু নাটকীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ুচাপ ধরে রাখতে পারেননি টমাস মুলাররা। ১১৯ মিনিটে মিকোল মেরিনোর হেডে স্বপ্ন শেষ।
অথচ এমনটা হওয়ার কথা ছিল না। ম্যাচের শুরু থেকে জার্মানিরই দাপট ছিল। জার্মানদের সঙ্গে সহজে পেরে ওঠা যাবে না, জানতেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাই পরিকল্পনা করে মুসিয়ালেদের আটকানোর পথে হেঁটে ছিলেন। প্রথমার্ধে তিন কাঠি ভেদ করতে দেয়নি স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে খেলার গতির বিরুদ্ধে এগিয়ে যায় স্পেন। ৫১ মিনিটে ইয়ামালের দুর্দান্ত পাস থেকে গোল করন দানি ওলমা।
পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে জার্মানি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। ৬৪ মিনিটে টনি ক্রুজের কর্নার থেকে হেড করেছিলেন ফুলক্রুগ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৯ মিনিটে জার্মানিকে ম্যাচে ফেরান ফ্লোরিয়ান উর্টৎজ। জোসুয়া কিমিচের নামিয়ে দেওয়া বলে ডান পায়ের দুরন্ত ভলিতে গোল করে সমতা ফেরান তিন। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১–১। অতিরিক্ত সময়েও জার্মানির দাপট ছিল। একের পর এক সব স্ট্রাইকারকে তুলে নিয়ে ম্যাচ টাইব্রেকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের। খেলার গতির বিরুদ্ধে বাজিমাত মিকেল মেরিনোর। পরিবর্ত হিসেবে মাঠে নামা দানি ওলমোর সেন্টার থেকে ১১৯ মিনিটে দুর্দান্ত গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন মেরিনো।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.