দ্বিতীয় ম্যাচেও জয় এল না, ইউনাইটেড স্পোর্টসের কাছে লজ্জার হার মহমেডানের
ড্র দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মহমেডান। দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না সাদাকালো ব্রিগেড। এবার আরও করুণ পরিণতি। ইউনাইটেড স্পোর্টসের কাছে ৩–০ ব্যবধানে লজ্জার হার। এদিন ইউনাইটেডের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি মহমেডান ফুটবলাররা।
গোলের পর সাহিল হরিজনকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ০৯, ২০২৫
Share on:
ড্র দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মহমেডান। দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না সাদাকালো ব্রিগেড। এবার আরও করুণ পরিণতি। ইউনাইটেড স্পোর্টসের কাছে ৩–০ ব্যবধানে লজ্জার হার। এদিন ইউনাইটেডের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি মহমেডান ফুটবলাররা।
আগে ম্যাচে ড্র করায় চাপ নিয়েই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মহমেডান। সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি। যদিও ম্যাচের শুরুটা খারাপ করেনি মহনেডানের তরুণ ব্রিগেড। প্রতি–আক্রমণে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছিলেন শিবা মুর্মু, এডিসন সিং, উপেন টুডু, বৈদ্যনাথ মুর্মুরা। বেশ কয়েকটা সুযোগও তৈরি করে মহমেডান। কিন্তু কাজে লাগাতে পারেননি এডিসন, লালথানকিমারা। যদিও ইউনাইটেডের দাপটই বেশি ছিল। মহমেডানের থেকে গোল করার মতো পরিস্থিতিও বেশি তৈরি করে। তবে তিনকাঠি ভেদ করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় ইউনাইটেড স্পোর্টস। একের পর এক সুযোগও তৈরি হয়। ম্যাচের ৬৪ মিনিটে দীপেশ মুর্মু গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান সাহিল হরিজন। ২ মিনিট পর তিনিই ৩–০ করেন। দ্বিতীয়ার্ধে মহমেডানকে দাঁড়াতেই দেননি ইউনাইটেড ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচেও জয় না পাওয়ায় হতাশ মহমেডান কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.