ট্রেন্ডিং

Uruguay will play in Kolkata against India

৩ দিনের ব্যবধানে কলকাতায় দু’‌দুটি বিশ্বচ্যাম্পিয়ন দল, ব্রাজিলের পর আসছে দিয়েগো ফোরলানের উরুগুয়ে

তিনদিনের ব্যবধানে কলকাতায় দু’‌দুটি বিশ্বচ্যাম্পিয়ন দল!‌ হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। ৩ অক্টোবর যুবভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্রাজিলের প্রতিনিধি কলকাতাও ঘুরে গেছেন। দেখে গেছেন যুবভারতীর পরিকাঠামো, হোটেল, অনুশীলনের মাঠ। তার মাঝেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, কলকাতা আরও একটা বড় আন্তর্জাতিক প্রীতি হতে চলেছে। ৬ অক্টোবর যুবভারতীতে দু’‌বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

যুবভারতীতে দু’‌বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬
Share on:

তিনদিনের ব্যবধানে কলকাতায় দু’‌দুটি বিশ্বচ্যাম্পিয়ন দল!‌ হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। ৩ অক্টোবর যুবভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্রাজিলের প্রতিনিধি কলকাতাও ঘুরে গেছেন। দেখে গেছেন যুবভারতীর পরিকাঠামো, হোটেল, অনুশীলনের মাঠ। তার মাঝেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, কলকাতা আরও একটা বড় আন্তর্জাতিক প্রীতি হতে চলেছে। ৬ অক্টোবর যুবভারতীতে দু’‌বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। 

প্রথমে শোনা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের চমক দেখানো কেপ ভার্দে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে আসবে। কিন্তু তাদের সূচির ব্যস্ততার জন্য কেপ ভার্দে কলকাতায় আসছে না। এরপরই উরুগুয়ের সঙ্গে কথা বলে ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা। উরুগুয়ে আসতে রাজি হয়েছে। তবে উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজ আসবেন কিনা, নিশ্চিত নয়। উরুগুয়ের প্রাক্তন কোচ বিয়েলসার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল ছিল না। তাই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে নতুন কোচ দিয়েগো ফোরলান প্রাক্তন সতীর্থকে নিয়ে আসেন কিনা, সেটাই দেখার। সুয়ারেজকে দল থেকে বাদ দিয়েছেন বিয়েলসা। 


সাম্প্রতিককালে ফিফা র‌্যাঙ্কিংয়ে এত ওপরের দিকে থাকা দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি ভারতীয় ফুটবলাররা। ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রথমবার খেলবে ভারতীয় দল। তবে উরুগুয়ের বিরুদ্ধে এর আগে ভারত খেলেছিল। ১৯৮২ সালে নেহরু গোল্ড কাপে কলকাতায় ইডেন গার্ডন্সে উরুগুয়ের বিরুদ্ধে। লিগ পর্যায়ের ম্যাচে ভারতকে ৩-‌১ গোলে হারিয়েছিল উরুগুয়ে। সেই দলে দুরন্ত খেলে সকলের মন কেড়েছিলেন উরুগুয়ের বিশ্বকাপার এনজো ফ্রান্সেসকোলি ও ভেনাসিও র‌্যামোস। ফাইনালে চীনকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল উরুগুয়ে।

ফিফা ক্রমতালিকায় উরুগুয়ের স্থান বর্তমানে ২০। তবে ফিফা ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে গ্রুপ পর্যায়ের বাধাই টপকাতে পারেনি বিয়েলসার কোচিংয়ে। ব্যর্থতার দায় নিয়ে তিনি উরুগুয়ে জাতীয় দলের চিফ কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় কোচের পদে নিযুক্ত হয়েছেন বিশ্বকাপার দিয়োগো ফোরলান। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেমিফাইনালে উরুগুয়েকে ৪০ বছর পর সেমিফাইনালে তোলার পিছনে ফোরলানের বিশেষ অবদান ছিল। আর তাই ওই বিশ্বকাপে শেষপর্যন্ত জার্মানির কাছে হেরে চতুর্থ স্থান পেলেও ফেরালান গোল্ডেন বল পুরস্কার জেতেন। ভারতে এই প্রথমবার ফোরলানের আসা নয়। তিনি এর আগে আইএসএলে ২০১৬ সালে মুম্বই সিটি এফসির হয়ে খেলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora