ট্রেন্ডিং

Djibouti Boat Accident

জিবুতিতে ভয়াবহ নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত, শ’‌খানেক এখনও নিখোঁজ

পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলে এক ভয়াবহ নৌকাডুবিতে ১৫ শিশুসহ অন্তত ১৩৯ জন অভিবাসী নিহত হয়েছেন। নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে ৭২ জন পুরুষ, ৫২ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছে। এই দুর্ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ বেঁচে গেছেন। প্রায় শ’‌খানেক এখনও নিখোঁজ। জিবুতি থেকে ইয়েমেনগামী এই নৌকাটিতে ৩০৫ জন যাত্রী ছিল। ওবোক বন্দর শহরের কাছে নৌকাটি উল্টে যায়।

জীবিতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৬
Share on:

পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলে এক ভয়াবহ নৌকাডুবিতে ১৫ শিশুসহ অন্তত ১৩৯ জন অভিবাসী নিহত হয়েছেন। নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে ৭২ জন পুরুষ, ৫২ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছে। এই দুর্ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ বেঁচে গেছেন। প্রায় শ’‌খানেক এখনও নিখোঁজ। 

জিবুতি থেকে ইয়েমেনগামী এই নৌকাটিতে ৩০৫ জন যাত্রী ছিল। ওবোক বন্দর শহরের কাছে নৌকাটি উল্টে যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। আইওএম–এর জিবুতি মিশন প্রধান আলেকজান্ডার কোইসাক এই মর্মান্তিক ঘটনাটিকে অন্যত্র নতুন জীবন গড়ার চেষ্টায় অভিবাসীদের এক কঠিন বিপদের সম্মুখীন হওয়া বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘‌এটি একটা মর্মান্তিক প্রাণহানির ঘটনা। আমরা নিহতদের রিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ সংস্থাটি জানিয়েছে, হর্ন অফ আফ্রিকা থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী নিরাপত্তা ও কাজের আশায় উপসাগরীয় দেশগুলিতে পৌঁছানোর জন্য এই বিপদসংকুল যাত্রা করে।

স্থানীয় কর্তৃপক্ষ মৃতদের দাফনের ব্যবস্থাও করছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। এই অভিবাসীদের সবাই ইথিওপীয় নাগরিক। আইওএম জানিয়েছে, তারা ওবকে অবস্থিত তাদের সহায়তা কেন্দ্রে বেঁচে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্যসেবা এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সাহায্য করছে। জাতিসংঘের সংস্থাটি অভিবাসীদের সাহায্য করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।


এক দশকেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধে ইয়েমেন এখনও নিমজ্জিত। এই সংঘাত এবং বৃহত্তর অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা সত্ত্বেও, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে অভিবাসীরা এখনও বাব এল–মানদেব প্রণালী পেরিয়ে ইয়েমেনে প্রবেশ করে। আইওএম জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে তাদের ‘ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্স’ ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারেরও বেশি অভিবাসন লক্ষ্য করেছে।

আইওএম-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে একই পথে যাত্রা করতে গিয়ে ৯০০ জনেরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন এবং এই যাত্রায় অংশগ্রহণকারীর সংখ্যা ১৮% বৃদ্ধি পেয়েছে। চলতি বছেরের মার্চে একই ধরনের একটা নৌকাডুবিতে ৯ জন নিহত এবং ৪৫ জন নিখোঁজ হয়েছিলেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা গত মাসে জানিয়েছে, ইয়েমেনের সংঘাতের কারণে দেশজুড়ে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হুথি যোদ্ধা এবং সৌদি–সমর্থিত ইয়েমেনি সরকারের মধ্যকার গৃহযুদ্ধ থেকে বাঁচতে হাজার হাজার ইয়েমেনি জিবুতিতে পালিয়ে গেছে। জিবুতি হল একটা ক্ষুদ্র প্রাক্তন ফরাসি উপনিবেশ, যা এডেন উপসাগরের অপর পারে ইয়েমেনের বিপরীতে অবস্থিত।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora